নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রেলস্টেশনের পানীয় জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগের রিপোর্ট সামনে আসতেই যাত্রী পরিষেবা নিয়ে কড়া পদক্ষেপ করল রেল। দেশের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের পানীয় জলের মান নিয়ে উঠেছে প্রশ্ন। রিপোর্ট ঘিরে নড়েচড়ে বসল রেলমন্ত্রক।
সম্প্রতি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অর্থাৎ ক্যাগের রিপোর্টে স্টেশনের পানীয় জল নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে আসে। মোট ৪৯টি রেলস্টেশনের জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৮টি স্টেশনের ওয়াটার কুলারের জলে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। এই তালিকায় মুম্বইয়ের কয়েকটি শহরতলির স্টেশনও রয়েছে। পাশাপাশি কেরল, তামিলনাড়ু ও ঝাড়খণ্ডের কয়েকটি স্টেশনেও একই সমস্যা ধরা পড়ে।
ক্যাগের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ রেলের কোয়েম্বাটোর ও পালাক্কড় জংশনের পানীয় জলে ই-কোলাইয়ের নমুনা মিলেছে। দক্ষিণ-মধ্য রেলের হায়দরাবাদ স্টেশনেও এই ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে। মধ্য রেলের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, ভিওয়ান্ডি রোড, কল্যাণ-সহ লোনাভালাতেও একই চিত্র দেখা যায়। পূর্ব রেলের মধুপুর স্টেশনেও ই-কোলাইয়ের নমুনা পাওয়া গিয়েছে। ই-কোলাই ব্যাকটেরিয়া দূষিত খাবার বা জলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে সংক্রমণ ও পেটের নানা সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
প্রতিদিন যেখানে হাজার হাজার যাত্রী জল ব্যবহার করেন, সেখানে পানীয় জলের নমুনায় এই ব্যাকটেরিয়া মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি সামনে আসার পরই রেল পরিষেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু পানীয় জল নয়, একাধিক স্টেশনে ন্যূনতম যাত্রী পরিষেবার ঘাটতির কথাও ক্যাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কোথাও শৌচাগারের সমস্যা, কোথাও পর্যাপ্ত বসার জায়গার অভাব, আবার কোথাও জলের কলের মতো প্রয়োজনীয় পরিষেবা ঠিকমতো নেই। ফলে স্টেশনগুলির সামগ্রিক পরিকাঠামো নিয়েও প্রশ্ন উঠেছে।
রিপোর্ট প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে রেলমন্ত্রক। রবিবার শীর্ষ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্টেশনগুলিতে পানীয় জল-সহ অন্যান্য ন্যূনতম পরিষেবার ক্ষেত্রে কোনও গাফিলতি যাতে না থাকে, সেই বিষয়ে আধিকারিকদের নির্দেশ দেন তিনি। জল পরিষেবা ঢেলে সাজানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। রেলমন্ত্রী নির্দেশ দেন, দেশের বিভিন্ন স্টেশনে অন্তত ২০ হাজার জায়গায় ট্যাঙ্ক টু ট্যাপ জলশোধনের ব্যবস্থা করতে হবে।
এছাড়াও ওয়াটার কুলারগুলিতেও জল পরিশোধনের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে। যে সমস্ত জায়গায় পুরনো বা সমস্যাযুক্ত জলের ট্যাঙ্ক রয়েছে, সেগুলি দ্রুত বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি নিয়মিত পানীয় জলের গুণমান পরীক্ষা করতে হবে। জলের ট্যাঙ্ক ও স্টোরেজ ট্যাঙ্কও পরিষ্কার রাখতে হবে। নির্দিষ্ট সময় অন্তর সেগুলির রক্ষণাবেক্ষণ করার কথাও বলা হয়েছে। জল পরিষেবার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি যাতে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
স্টেশনগুলিতে জল পরিষেবার কাজ ঠিকমতো হচ্ছে কি না, এবার থেকে তা রেলবোর্ড নিয়মিত পর্যবেক্ষণ করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট জমা দিতে হবে। কোথাও সমস্যা ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ শুধু নির্দেশ জারি নয়, তার বাস্তবায়ন হচ্ছে কি না, সেটিও নজরে রাখবে রেলবোর্ড।
ক্যাগের রিপোর্টে উঠে আসা এই তথ্যের পর এখন প্রশ্ন, স্টেশনগুলির পানীয় জলের মান কত দ্রুত উন্নত করা যায়। ‘ট্যাঙ্ক টু ট্যাপ’ ব্যবস্থা, জলশোধন, ট্যাঙ্ক পরিষ্কার এবং নিয়মিত নমুনা পরীক্ষার মাধ্যমে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে রেল। একই সঙ্গে শৌচাগার, বসার জায়গা ও জলের কলের মতো পরিষেবাগুলিও উন্নত করার প্রয়োজন রয়েছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের