নিজস্ব প্রতিনিধি , মালদহ - দুদিনের বঙ্গ সফরে একাধিক কর্মসূচি পালন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করে রেলের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করলেন তিনি। আধুনিক পরিকাঠামো ও দ্রুতগতির রেল পরিষেবার মাধ্যমে পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যেই এই উদ্যোগ প্রধানমন্ত্রীর।
শনিবার মালদহ টাউন স্টেশনে আয়োজিত সরকারি অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এই ট্রেন চালু হওয়ার ফলে হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত দীর্ঘ দূরত্বের যাত্রা আরও স্বচ্ছন্দ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সরকারি সভা থেকে তিনি মোট ৩, ২৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী একাধিক রেল ও পরিকাঠামো প্রকল্পেরও উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি মালদহে তার রাজনৈতিক সভাও রয়েছে। সেই সভা থেকে ভোটমুখী বাংলার উদ্দেশে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের