নিজস্ব প্রতিনিধি , দুর্গাপুর - আয়ুর্বেদিকের নামে মাদক দ্রব্য মিশিয়ে চকলেট বিক্রি করার অভিযোগ। দিনের পর দিন স্কুল ছাত্রীকে এই চকলেট দেওয়া নিয়ে একসময় ধরা পড়ে দোকানদার। ঘটনায় অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের রানা প্রতাপ রোড এলাকায় একটি বেসরকারি স্কুলে। শনিবার অন্যান্য দিনের মতোই স্কুলে আসে দুর্গাপুরের নতুন পল্লী এলাকার এক নবম শ্রেণির ছাত্রী। তার হাতে থাকা একটি সবুজ রঙের প্যাকেট স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বসুর নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি প্যাকেটটি দেখতে চান।জিজ্ঞাসাবাদে ছাত্রীটি জানায়, সে ধুনড়া প্লট এলাকার একটি দোকান চকলেটটি কিনেছে। দোকানকার সঞ্জয় গড়াই তাকে ভেষজ চকলেট বলে বিক্রি করেছিল। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, এতে মাদক দ্রব্য মেশানো আছে।
এরপর প্রধান শিক্ষিকা সঙ্গে সঙ্গেই ছাত্রীর অভিভাবকদের খবর দেন। অভিভাবক ও পুলিশকে সঙ্গে নিয়ে তারা সরাসরি ওই দোকানে পৌঁছান। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করে। কীভাবে একটি দোকানে প্রকাশ্যে এমন সন্দেহজনক চকলেট বিক্রি হচ্ছে , তা আবার অপ্রাপ্তবয়স্ক পড়ুয়াদের হাতে পৌঁছে যাচ্ছেতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। দোকানদারের চরম শাস্তির দাবি জানিয়েছে অভিভাবকরা।
ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা দেবযানী বসু বলেন, "আমরা যখন প্যাকেটটি দেখি, তখনই সন্দেহ হয়। পরে ছাত্রীটি জানায় যে কাছের একটি দোকান থেকে এটি কিনেছে। কেনার সময় তাকে বলা হয়েছে এটি ভেষজ চকলেট। কিন্তু আমাদের মনে হয়েছে বিষয়টি সন্দেহজনক। একজন ছোট ছাত্রীর হাতে এই ধরনের জিনিস কীভাবে বিক্রি করা হল, তা নিয়ে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। ছোট ছোট বাচ্চাদের কাছে এই ধরনের নেশাজাতীয় সামগ্রী পৌঁছে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটার একটা ব্যবস্থা হওয়া দরকার।"

ছাত্রীর বাবা যোগেন্দ্র প্রসাদ বলেছেন , "আমাদের স্কুল থেকে ডেকে নিয়ে যাওয়ার পর সবটা জানাতেই দোকানে যাই। দোকানদারকে প্রশ্ন করার পর উনি হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে। তবে আমার মনে হয় এটার একটা নির্দিষ্ট বিচার হওয়া উচিত। নাহলে পরবর্তীকালে এমন হতে থাকলে সমস্যা আরও বাড়বে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের