নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মানুষ দেখলেই ছুটে এসে কামড় দিচ্ছে। উন্মত্ত কুকুরের তাণ্ডবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে হাড়োয়ায়। ইতিমধ্যেই আহত হয়েছেন কমপক্ষে ৭১ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৪। মোট চারটি জায়গায় এই কুকুরের তাণ্ডবে মানুষ একদিকে যেমন আতঙ্কিত ঠিক তেমনই অতিষ্ট।

সূত্রের খবর , বরোজ, মেটোআটি, শঙ্করপুর, বকজুরি ও আকন্দবেড়িয়া গ্রামে এই কুকুরের আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকে একটি কুকুর আচমকাই গ্রাম জুড়ে তাণ্ডব শুরু করে। একের পর এক মানুষকে আক্রমণ করে কামড়াতে থাকে। রক্তাক্ত হয় কিছু গ্রামবাসী। আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।
চিকিৎসকদের তৎপরতায় বেশকিছু গ্রামবাসীসহ শিশুদের চিকিৎসা শুরু হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বারাসাত ও কলকাতায় স্থানান্তর করা হয়েছে।পরিস্থিতি সামাল দিতে হাড়োয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি বন দফতরকেও বিষয়টি জানানো হয়েছে। ওই কুকুরটিকে দ্রুত শেল্টার হোমে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। আতঙ্কে বাইরে বেরোতে পারছেন না তারা।

আহত শিশুর বাবা সানিউল রহমান জানিয়েছেন, "আমার ছেলে ইফতারের জন্য দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎই দেখি এসে কামড় দিল। আমার বাচ্চা ভয়ে চিৎকার শুরু করে। ততক্ষণে অনেকটাই কামড় দিয়েছে। হাতে , পেছনে কামড়ে দিয়েছে। আমি ছাড়াতে গেলে আমাকেও আক্রমণ করার চেষ্টা করে। আমি তারপর বাধ্য হয়ে কুকুরটিকে ধাক্কা মারি। তারপর ও চলে যায়। বেশ কয়েকদিন ধরেই এলাকায় তাণ্ডব চালাচ্ছে ওই কুকুরটি। আমরা এবার একটু নিরাপত্তা চাইছি।"
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...