নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - স্বরূপনগরে বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চে বিতর্কিত মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। রাজ্যের মহিলা ও যুব সমাজকে নিয়ে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের করা মন্তব্যকে ঘিরে বিতর্ক তুঙ্গে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
শুক্রবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বিধানসভার তেতুলিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রার একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের একাধিক প্রকল্প ও ভাতা নিয়ে মন্তব্য করেন বিজেপি বিধায়ক অসীম সরকার।
যুব সাথী প্রকল্পকে হাতিয়ার করে বিজেপি বিধায়ক বলেন, ' মুখ্যমন্ত্রী বলেছে বেকার যুবকদের মাসে ১৫০০ টাকা করে দেবে। এই ভাতা যদি জীবন ভরে পায় তাহলে সেকি কারোর ভাতার হতে পারবে। ভাতা পেলে ভাতার হওয়া যায়না। ভাতা দিয়ে বিয়ে হয়না তার জন্য চাকরি দরকার। আর এই রাজ্যে চাকরি শিল্প কিছু নেই। সেই কারণেই এই রাজ্যে পরিবর্তন চাই।'
বিজেপি বিধায়কের এই মন্তব্যে ক্ষুব্ধ স্থানীয় মহিলারা। তাদের বক্তব্য, ' ওনার এই মন্তব্যে আমাদের সম্মানহানি হয়েছে। আগামীর নির্বাচনে আমরা এর জবাব ভোটের মাধ্যমে দেবো। ওনাকে জবাব দিতেই হবে।'
বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে শাসক শিবির। স্বরূপনগর যুব তৃণমূলের সভাপতি সন্দীপ পাল বলেন, 'বিজেপির সংস্কৃতি কিরকম সেটা আমরা জানি। মহিলাদের কিভাবে সম্মান দিতে হয় সেটা ওরা জানে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা উচিত। আমরা সম্মান করি মায়েদের। আমাদের মধ্যে সংস্কৃতি আছে মহিলাদের সম্মান দিতে আমরা জানি। বাংলার নারীরা নির্বাচনে এর যোগ্য জবাব দিয়ে দেবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের