নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মধ্যমগ্রামে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দাপট। আদর্শপল্লী এলাকায় কিশোর সংঘ ক্লাবের সামনে আচমকাই পাঁচ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্লাবে উপস্থিত বেশ কয়েকজন যুবক। আচমকা গুলি চালানোর ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
হোলির দিন মধ্যমগ্রামের কোড়া বিপিনবিহারী হাই স্কুল সংলগ্ন এলাকায় রং খেলা চলাকালীন স্থানীয় কিশোর সংঘ ক্লাবের সদস্যদের সঙ্গে কয়েকজন বহিরাগত যুবক-যুবতীর বচসা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা দুই পক্ষকে বসিয়ে বিষয়টি মিটিয়ে দেন। তবে অভিযোগ সেই ঘটনার প্রতিশোধ নিতেই শুক্রবার রাতে বাইকে করে কয়েকজন বহিরাগত যুবক এলাকায় আসে। তারা আদর্শপল্লী অঞ্চলে কিশোর সংঘ ক্লাবের সামনে এসে পরপর পাঁচ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
যদিও গুলি চালানো হয় শূন্যে, তবুও হঠাৎ গুলির শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ক্লাবে উপস্থিত যুবকেরা প্রাণভয়ে সেখান থেকে সরে যান। এদিকে স্থানীয়দের দাবি, ওই দিন রং খেলতে আসা বহিরাগতদের মধ্যে কয়েকজন সায়ন পাত্র নামে এক যুবকের পরিচিত। গুলি চালানোর ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সায়ন পাত্রের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয় এবং ভাঙচুর করা হয়। ঘটনার পর থেকেই সায়ন পাত্র পলাতক।
ক্লাবের যুবকদের অভিযোগ, ' রং খেলার দিন বাইরে থেকে কয়েকজন ছেলে মেয়ে এসে ঝামেলা করেছিল। কিন্তু সেদিন পুলিশ এসে সবটা মিটিয়ে দেয়। আজকের সেই বাইরের ছেলেরাই এসে প্রতিশোধ নেওয়ার জন্য ক্লাবে গুলি চালায়। তাদের মধ্যে যার কাছ থেকে বন্দুক পাওয়া গেছে সে থানায় আছে। বাকিরা সবাই পালিয়ে গেছে। আমরা চাই পুলিশ যেন ওদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেয়।'
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...