নিজস্ব প্রতিনিধি , নদীয়া - স্কুলের প্রধান শিক্ষকের বদলে পরিচালনায় তার স্ত্রী। শান্তিপুরের এক স্কুলে এর প্রতিবাদে হুলুস্থুল কাণ্ড। শুধু পরিচালনা নয় , চরম অসভ্যতার অভিযোগ ওঠে বিদ্যালয়ের হেডমাস্টারের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পরীক্ষার মুখে ক্লাস বন্ধ রেখে রীতিমত বিক্ষোভ জানালেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ঘটনায় রীতিমত চিন্তায় ছাত্র ছাত্রীদের অভিভাবকরা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দী নেতাজি বিদ্যাপীঠের।বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম সুভাষ দাস। তিনি প্রধান শিক্ষক হলেও অভিযোগ তার স্ত্রী কাকলি দাস নাকি বিদ্যালয় পরিচালনা করেন। অথচ শিক্ষাগত যোগ্যতা নেই তার। দীর্ঘদিন ধরে তার স্ত্রী স্কুলে এসে সবটা তদারকি করেন। এতে সহশিক্ষক ও শিক্ষিকাদের চরম অসুবিধায় পড়তে হয়।
শুধু তাই নয় বিদ্যালয়ের একাধিক শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষকের স্ত্রী কাকলি দাস। তার দাবি , প্রধান শিক্ষককে নাকি বিষ খাইয়ে খুন করার ষড়যন্ত্র করেছেন অনেকে।প্রধান শিক্ষক-সহ তার স্ত্রীর এহেন উৎপাতে ক্লাস নেওয়াই দায় হয়ে উঠেছে। সামনেই পরীক্ষা। ছাত্র ছাত্রীরা এসে দাঁড়িয়ে রয়েছে তবু বন্ধ পঠন পাঠন। বিদ্যালয়ের অনেককিছুই আপাতত বন্ধ। বার্ষিক ক্রীড়া তো হয়ই না এমনকি সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর যে অনুষ্ঠান হয় তাও বন্ধ রয়েছে।
এর আগে জেলার সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানিয়েও কোনো সূরাহা হয়নি। অবশেষে স্কুলের সামনেই বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন শিক্ষক - শিক্ষিকারা। উচ্চতর আধিকারিকরা এসে সমাধানের আশ্বাস না দেওয়া অবধি বিক্ষোভ চলবে। পরীক্ষার মুখে এহেন ঘটনায় ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুঙ্গে। ঘটনাটি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

অভিযুক্ত কাকলী দাস জানিয়েছেন , "দীর্ঘ ৩-৪ বছর ধরে আমার স্বামীকে টিফিনে , জলে, চায়ে নানারকম কেমিকেল মিশিয়ে খাওয়ানো হয়েছে। আমার স্বামীকে খুনের চেষ্টা করা হয়েছে। মেডিকেল টেস্ট করে সবটা পাওয়া গেছে। তাই আমি বাধ্য হয়ে এই বিদ্যালয়ে এসেছি।"

বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক সৌমিত্র পাল জানিয়েছেন , "উচ্চ দফতরে অনেক অভিযোগ জানিয়েছি কোনো লাভ হয়নি। AdI নাকি ওনাকে স্কুলে থাকতে বলেছে। আমরা তো এমন কিছু নিয়মও আছে বলে জানিনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ওনারা স্মার্ট ওয়াচ , মোবাইল ব্যবহার করছিল। শুধু তাই নয় আমাদের লাগাতার হেনস্থা করেছে। ঘরে ডেকে খুব বাজেভাবে হেনস্থা করছে।"

তিনি আরও জানিয়েছেন , "আমাদের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে। সকল শিক্ষক শিক্ষিকা , মিড ডে মিল কর্মী সবার নামে অপবাদ দিচ্ছে। স্কুলের ছাত্র ছাত্রীরা সবকিছু থেকে বঞ্চিত। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এডুকেশনাল ট্যুর কিছুই হয়নি। আমরা এর একটা বিহিত চাই। আমরাও অভিযোগ জানিয়েছি। যতদিন না সুরাহা হচ্ছে আমরা এর ক্লাস নেব না।"
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের