নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিরাট সম্মান পেতে চলেছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৈরি হতে চলেছে তার নামাঙ্কিত স্ট্যান্ড। শনিবার এই ঘোষণা করেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এছাড়া আরও ৩ ক্রিকেটারকে সম্মানিত করতে চলেছে এমসিএ।
খেলা ছাড়ার পর ধারাভাষ্যের মাধ্যমেই বাইশ গজের সঙ্গে যুক্ত রবি শাস্ত্রী। তার আওয়াজ শুনলে উত্তেজিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। তার ধারাভাষ্য ভীষণই ত্রুটিহীন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সের নীচে লেভেল ওয়ান স্ট্যান্ডটি শাস্ত্রীর নামে করার সিদ্ধান্ত নিয়েছে এমসিএর অ্যাপেক্স কাউন্সিল।
শাস্ত্রী ছাড়াও দিলীপ সারদেশাই, একনাথ সোলকার ও ডায়ানা এডুলজি। প্রত্যেকের নামেই ওয়াংখেড়েতে একটি করে স্ট্যান্ড হবে। স্টেডিয়ামের ৩ নম্বর গেটের নাম হবে প্রয়াত সারদেশাইয়ের নামে। ৬ নম্বর গেট হবে প্রয়াত সোলকারের নামে। ৫ নম্বর গেট হবে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক এডুলজির নামে।
এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন , "আমরা রবি শাস্ত্রীর নামে একটি স্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটের বিভিন্ন ভূমিকায় শাস্ত্রীর অবদান অসাধারণ। মুম্বইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে শাস্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ভারতের তিন প্রাক্তন ক্রিকেটার দিলীপ সারদেশাই, একনাথ সোলকার এবং ডায়ানা এডুলজির নামে স্টেডিয়ামের তিনটি গেটের নামকরণের সিদ্ধান্ত হয়েছে। এমসিএ সব সময় প্রাক্তন ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দিতে আগ্রহী।"
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের