নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর – বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। ফের ভূস্বর্গে রাতভর জঙ্গি দমন অভিযান চালাল ভারতীয় সেনা। ‘অপ আরহামা’ অভিযানে খতম ১ জঙ্গি। তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে শ্রীনগর ভিত্তিক চিনার কর্পস।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত থেকে গান্দেরবাল জেলার আরহামা এলাকায় ‘অপ আরহামা’ অভিযান শুরু হয়। এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালায় ভারতীয় সেনার দুটি অসম রেজিমেন্ট জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তখনই গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যেই। তাতেই খতম এক জঙ্গি।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্রীনগর ভিত্তিক চিনার কর্পসের তরফে জানানো হয়েছে, “৩১ মার্চ রাতে গুলির লড়াই চলাকালীন নতুন করে সাজানো হয় কর্ডন। সেনা ক্যালিব্রেটেড রেসপন্স দেয়, তাতেই এক জঙ্গি খতম হয়েছে। অভিযান এখনও চলছে।“ বুধবার এলাকায় জারি রয়েছে ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’। এলাকা সম্পূর্ণ জঙ্গি মুক্ত না করা পর্যন্ত অভিযান জারি থাকবে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের