নিজস্ব প্রতিনিধি, রাজৌরি – প্রায় সময়ই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলে জম্মু-কাশ্মীরে। এবারও তার অন্যথা হল না। মঙ্গলবার গভীর রাত থেকে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন গভীর রাতে রাজৌরি জেলার কান্দির বীরানথাব এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। স্পেশ্যাল অপারেশন গ্রুপ সূত্রে খবর, ওই এলাকায় কয়েক জন জঙ্গি আত্মগোপন করে থাকার খবর পায় তাঁরা। এসওজি কর্মীদের উপস্থিতি অনুভব করতে পেরে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি ছোঁড়ে এসওজি কর্মীরাও। কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। তবে শেষ পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
জম্মু পুলিশের আইজি ভীমসেন টুটি জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজৌরি জেলার কান্দির বীরানথাব এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলছে। রাত থেকেই গোলাগুলি চলছে। জঙ্গিদের খোঁজে অভিযান জারি রয়েছে। উল্লেখ্য, গত মাসের শেষের দিকে ২ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের