নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত পূর্ব রেলের একাধিক শাখা। হাওড়া-ব্যান্ডেল সহ শিয়ালদহ দক্ষিণ শাখায় মারাত্মকভাবে ব্যাহত ট্রেন চলাচল। অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
সূত্রের খবর, টানা বর্ষণে বিপর্যস্ত পূর্ব রেলের বিভিন্ন শাখা। হাওড়া-ব্যান্ডেল শাখায় টিকিয়াপাড়া কারশেডে জল জমে গিয়েছে। এর ফলে সিগন্যাল সিস্টেম অচল হয়ে পড়েছে। ট্রেন স্টেশনে ঢুকতে বিলম্ব হচ্ছে, যার জেরে সকাল থেকেই শুরু হয়েছে সময়সূচি লঙ্ঘন। অন্যদিকে, শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকে একটিও ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় ট্রেন চললেও যথেষ্ট দেরি হয়েছে নির্ধারিত সময়ের তুলনায়।

দুর্যোগের জেরে বাতিল হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেন। কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, শিয়ালদা-হাজারদুয়ারি ও শিয়ালদা-জঙ্গিপুর এক্সপ্রেস আজ চলবে না। পাশাপাশি ৩-৪টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। হাওড়া ডিভিশনেও পরিস্থিতি একই রকম। টিকিয়াপাড়া কারশেডে জল ঢুকে পড়ায় সেখানে ট্রেন চলাচল দেরিতে হচ্ছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের