68e8d050da471_IMG-20251010-WA0041
অক্টোবর ১০, ২০২৫ দুপুর ০২:৫৩ IST

রাতের ডিনারে বানিয়ে ফেলুন চিলি এগ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চাইনিজ খেতে পছন্দ করেন এমন মানুষ এখন প্রচুর। চিলি চিকেন , ফ্রায়েড রাইস এখন আলাদাই ভালবাসা সকলের। চিলি চিকেন নয় , চিলি ফিসও যেন জিভে জল  আনার মত আইটেম। এবার তেমনই কায়দায় বানিয়ে ফেলুন চিলি এগ। রাতের ডিনারে ফ্রায়েড রাইস , রুটি দিয়ে জমে যাবে।

জেনে নিন কিভাবে বানাবেন এই এগ চিলি -

উপকরণ -

৫ টি সেদ্ধ ডিম
৩ টেবিল চামচ ময়দা
৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
১ চা চামচ আদা রসুন বাটা
১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
২ টেবিল চামচ রসুন কুচি
৫-৬ টি চেরা কাঁচালঙ্কা
১ টি ক্যাপসিকাম (চৌকো করে কাটা)
১টি বড় পেঁয়াজ (চৌকো করে কাটা)
১ টেবিল চামচ রেড চিলি সস্
১ টেবিল চামচ গ্রিন চিলি সস্
২ টেবিল চামচ টম্যাটো সস্
১ টেবিল চামচ ভিনিগার
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
২ টেবিল চামচ সয়া সস্
২-৩ টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি
পরিমাণ মতো সাদা তেল 
স্বাদমত নুন 
স্বাদমত চিনি

রন্ধন প্রণালী -

প্রথমে একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা, লঙ্কাগুঁড়ো, নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এবার সেদ্ধ ডিমগুলি চার টুকরো করে কেটে ময়দার মিশ্রণে ডুবিয়ে লালচে করে ভেজে তুলে রাখুন। এবার একটি ননস্টিক পাত্রে তেল দিয়ে আঁচ বাড়িয়ে দিন। তেল খুব গরম করে তাতে রসুন কুচি দিয়ে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করুন।

এবার একে একে সব সস্ দিয়ে দিন। ভাল করে মিশিয়ে সামান্য জল আর নুন, চিন দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ডিমগুলি দিয়ে দিন। এক মিনিট পরে সামান্য জলে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিন কড়াইতে। গ্রেভি মাখ মাখ হয়ে এলে উপর থেকে গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ পাতার কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিলি মিলি এগ।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের