নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের ফলপ্রকাশের পরেও অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয় মানতে নারাজ তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি পদত্যাগ করবেন না, প্রয়োজনে আইনি লড়াইয়ে যাবেন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা।
বুধবার কালীঘাটে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি ইস্তফা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ' আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।' নির্বাচন কমিশনের ফল অনুযায়ী যেখানে তৃণমূল ২০৭ টি আসনে জয় পেয়েছে, সেখানে তৃণমূলের পরাজয় স্পষ্ট হলেও সেই ফলাফল মানতে নারাজ তিনি।
মমতা জানান, আগামী দিনে এই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি। নিজের আইনজীবী পরিচয় তুলে ধরে বলেন, প্রয়োজনে তিনি নিজেই মামলায় সওয়াল করবেন। তার সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য, বিপ্লব মিত্র ও বিমান বন্দ্যোপাধ্যায়কেও আইনি লড়াইয়ে অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দেন। একইসঙ্গে, নতুন সরকারের শপথের দিন দলীয় কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশও দেন তিনি।
দলের অন্দরে ভাঙন ও অন্তর্ঘাতের অভিযোগও উঠে এসেছে এই বৈঠকে। মমতা স্পষ্ট বলেন, 'যারা অন্তর্ঘাত করছে তাদের নাম দিন।' তার মতে, দলের এই ভরাডুবির পিছনে অভ্যন্তরীণ সমস্যাও বড় কারণ হতে পারে। তবে কঠিন পরিস্থিতিতেও আত্মবিশ্বাসী সুরে তিনি জানান, দল আবার ঘুরে দাঁড়াবে।
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের