নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চলতি IPL-এ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কলকাতা নাইট রাইডার্সের স্ট্র্যাটেজি নিয়ে এবার বোমা ফাটালেন মহম্মদ কাইফ। তার মতে, আন্দ্রে রাসেলের মতো ম্যাচ উইনারকে ছেড়ে দিয়ে ২৫ কোটির ক্যামেরন গ্রিনকে নেওয়া ছিল ম্যানেজমেন্টের হিমালয়প্রমাণ ভুল। একের পর এক হারে পর্যুদস্ত নাইটদের এই অবস্থার জন্য ভুল প্লেয়ার নির্বাচনকেই দায়ী করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।
গৌতম গম্ভীরের কোচিংয়ে ২০২৪ সালে কেকেআর চ্যাম্পিয়ন হলেও ২০২৬-এর আসরে অবস্থা কার্যত কঙ্কালসার। ৫ ম্যাচের চারটিতেই হার আর একটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্টের ঝুলি প্রায় শূন্য। এর মধ্যেই সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্দ্রে রাসেলের অনুপস্থিতি। দীর্ঘ ১২ বছর কেকেআরের সম্পদ হয়ে থাকা এই ক্যারিবিয়ান তারকাকে এবার ছেড়ে দিয়েছে টিম। তার বদলে আসা অজি অলরাউন্ডার গ্রিন ৫ ইনিংসে করেছেন মাত্র ৫৬ রান। কাইফ স্পষ্টভাবে জানিয়েছেন, রাসেলের মতো অভিজ্ঞ একজনকে শুধু 'পাওয়ার কোচ' বানিয়ে ডাগআউটে বসিয়ে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
নাইটদের এই ভরাডুবির কারণ বিশ্লেষণ করতে গিয়ে কাইফ তুলে ধরেছেন দলটির ব্যর্থতার খতিয়ান। ওয়াংখেড়েতে ২২১ রান তুলেও হার কিংবা ঘরের মাঠে সানরাইজার্স ও লখনউয়ের কাছে আত্মসমর্পণ-সবই যেন নাইট ভক্তদের হতাশ করছে। ১৭৫ স্ট্রাইক রেটে খেলা রাসেলের বিকল্প হিসেবে গ্রিন ব্যাট বা বল কোনোটাতেই ছাপ ফেলতে পারেননি। কাইফের কথায়, 'ড্রেসিংরুমে রাসেলকে বসিয়ে রাখার কোনো যুক্তি নেই। যাকে রাসেলের জুতোয় পা গলানোর জন্য আনা হয়েছিল, সেই গ্রিন পুরোপুরি ফ্লপ'।
শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জীবন-মরণ লড়াইয়ে নামছে কেকেআর। গুঞ্জন শোনা যাচ্ছে, ব্যর্থ গ্রিনকে বসিয়ে হয়তো নতুন কোনো কম্বিনেশন নিয়ে মাঠে নামবে শাহরুখ খানের দল। তবে ইডেনের গ্যালারি থেকে সোশ্যাল মিডিয়া-সব জায়গাতেই এখন একটাই সুর, 'রাসেল মাসল' ছাড়া কি আদেও ঘুরে দাঁড়াতে পারবে কলকাতা? ম্যানেজমেন্টের জেদ নাকি প্রতিভার সঠিক ব্যবহার, কিসে মিলবে প্রথম জয়, এখন সেটাই দেখার বিষয়।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের