নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রেলের নিত্য যাত্রীদের জন্য ফের সুখবর। রানাঘাট লোকাল ট্রেনে শীঘ্রই নতুন স্টপেজ সংযোজন করা হচ্ছে। পাশাপশি, অন্যান্য রুটেও শীঘ্রই চালু হতে চলেছে নতুন এসি লোকাল ট্রেন।
সূত্রের খবর, সম্প্রতি রেলের নিত্য যাত্রীদের স্বাচ্ছন্দ দেওয়ার জন্য পূর্ব রেলের পক্ষ থেকে চালু করা হয়েছে বিশেষ এসি লোকাল ট্রেন। যা শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলবে। আর এই রানাঘাট লোকালে নতুন স্টপেজ হিসেবে যুক্ত হচ্ছে বেলঘড়িয়া এবং শ্যামনগর। এতদিন রেলের পক্ষ থেকে শুধুমাত্র রানাঘাট - শিয়ালদহ রুটেই এই বিশেষ এসি লোকাল ট্রেন চালানো হচ্ছিল। কিন্তু শুরু থেকেই যাত্রীদের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মেলায় এবার এই বিশেষ এসি লোকাল ট্রেনটি চালু হচ্ছে অন্যান্য রুটেও।
নিম্নলিখিত রুটে চলবে এই বিশেষ এসি লোকালটি। সেগুলি হল - রানাঘাট – বনগাঁ, বনগাঁ – শিয়ালদহ, শিয়ালদহ – কৃষ্ণনগর, কৃষ্ণনগর – শিয়ালদহ, শিয়ালদহ – বনগাঁ, বনগাঁ – রানাঘাট। রুট ঘোষণা করলেও এখনও পর্যন্ত নতুন ট্রেনের সঠিক সময়সূচী ও যাত্রার তারিখ ঘোষণা করা হয়নি। তবে রেলের পক্ষ থেকে সেগুলি শীঘ্রই ঘোষনা হবে বলে জানানো হয়েছে। যাত্রীদের জন্য এটি ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করবে বলেই আশাবাদী রেল কর্তৃপক্ষ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের