নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল। তার আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী যুযুধান দুই শিবির। ফল ঘোষণার আগেই কর্মীদের মধ্যে সবুজ ও গেরুয়া আবির কেনার ধুম লেগেছে। গ্রাম থেকে শহর- সর্বত্রই এখন আবিরের চাহিদাই বলে দিচ্ছে ভোটের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়েছে। তবে বাজার থেকে কার্যত উধাও লাল আবির, যা বাম শিবিরের জন্য অশনি সংকেত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানাঘাট কলেজে তৈরি করা হয়েছে স্ট্রংরুম। যেখানে কড়া পাহারায় ভাগ্যবন্দী রয়েছেন ১৭টি বিধানসভার প্রার্থীরা। গত ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর থেকেই শুরু হয়েছে জয়ের হিসেব নিকেশ। এলাকার প্রাচীন বাজারগুলিতে এখন উৎসবের মেজাজ।
বিক্রেতারা জানাচ্ছেন, মূলত তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যেই আবির কেনার হিড়িক সবথেকে বেশি। তবে বাজারে গেরুয়া আবিরের চাহিদা সবুজের তুলনায় অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যখন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে চর্চা চলছে, অন্যদিকে শাসক শিবির প্রত্যাবর্তনের বিষয়ে অনড়। সব মিলিয়ে চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে এখন টানটান উত্তেজনা জেলা জুড়ে।
দোকানদার সৌরভ কুন্ডু জানান, 'গেরুয়া আর সবুজ আবিরই আমি বিক্রি করছি। এখনো পর্যন্ত গেরুয়া আবিরের চাহিদা বেশি। দুটো রঙই একসঙ্গে এনেছিলাম। এরইমধ্যে গেরুয়া শেষ হয়ে গেছে। আমরা ব্যবসাদার তাই সব রাখতে হয়। গেরুয়া ৯০ শতাংশ বিক্রি হয়ে গেছে আর সবুজ ৯০ শতাংশ থেকে গেছে। মানুষ যে যার পছন্দমতো রং নিয়ে যাচ্ছে'।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের