নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - রাজ্যজুড়ে SIR আতঙ্ক যেন চেপে বসেছে মানুষের মনে। এবার SIR আতঙ্কে প্রাণ গেল জামালপুরের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরার। পরিবারের দাবি, SIR আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, রাজ্যে SIR ঘোষণা হওয়ার পর থেকে সাধারণের মধ্যে যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। পানিহাটি, বীরভূম থেকে টিটাগড়ের পর এবার SIR আতঙ্কের বলি হল পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিকের। মৃত বিমল সাঁতার বয়স ৫১, জামালপুর ব্লকের নবগ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি তামিলনাড়ুর তাঞ্জাভুরে ধান রোয়ানোর কাজ করতেন। কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়েন বিমল। গত ২৬ অক্টোবর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
বিমলের ছেলে বাপি সাঁতারার দাবি, ' SIR আতঙ্কে বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নথি সংক্রান্ত চিন্তায় ছিলেন। যদি ভোটার তালিকায় নাম না থাকে, তবে কীভাবে দেশে ফিরবেন এই ভাবনাতেই অসুস্থ হয়ে পড়েন বাবা।' তামিলনাড়ুর ওরাতানাডু থানায় বিমলের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। শুক্রবার হাসপাতালেই ময়নাতদন্তের পর শনিবার সন্ধ্যায় বিমলের দেহ গ্রামে ফেরে।
মৃতদেহ ফিরতেই শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। শনিবার দেহ আসার সময় উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি সহ তৃণমূল নেতৃত্ব। তিনি জানান, ' এসআইআর নিয়ে সাধারণ গরিব মানুষের মধ্যে একটা আতঙ্কের বাতারবরণ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজ বন্ধ করায় এখানকার গরিব মানুষ সমস্যায় পড়েছেন। ভিনরাজ্যে গিয়ে SIR আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বলেও পরিবারের লোকজনের কাছে শুনলাম।'
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের