নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের বিশ্ববিদ্যালয়-প্রশাসনে বড়সড় পরিবর্তনের উদ্যোগে আপাতত দাঁড়ি টানল রাষ্ট্রপতির সিদ্ধান্ত। রাজ্যপালকে সরিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব সংক্রান্ত দুই গুরুত্বপূর্ণ সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে রাজ্য সরকারের পরিকল্পনা কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।
গত বছরের ২০ এপ্রিল ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২’ এবং ‘আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২’ এই দুই বিল বিধানসভায় পাশ হয়। পরবর্তীতে রাজ্যপাল সেগুলি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন। বিলগুলিতে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল। পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ‘আমির-ই-জামিয়া’ বা চ্যান্সেলর পদেও মুখ্যমন্ত্রীকে বসানোর উদ্যোগ নেওয়া হয়।
তবে পরবর্তীতে রাজভবনের তরফে জানানো হয়, রাষ্ট্রপতি এই দুই সংশোধনী বিলে সম্মতি দেননি। বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, রাজ্যপাল তার পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। আর এই আইনের কারণেই নতুন সংশোধনী বিলে অনুমোদন দেননি রাষ্ট্রপতি। যদিও এই বিষয়ে শিক্ষা দফতরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের