নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শনিবারই বাংলার রাজভবনের নাম বদলে ‘লোক ভবন’ করা হয়েছে। আর সেই সিদ্ধান্ত নিয়েই দানা বেঁধেছে বড়সড় রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, রাজ্য সরকারের অনুমতি ছাড়াই রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস এই পদক্ষেপ করেছেন।
হঠাৎ করেই রাজভবনের নামের ফলক বদলে দিয়ে তাকে ‘লোক ভবন’ ঘোষণা করা হয় শনিবার। রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, রাজভবনের মতো সংবিধানিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমোদন নেওয়া হয়নি। ফলে এই পদক্ষেপকে তারা সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা বলেই ব্যাখ্যা করছেন।
তৃণমূল মুখপাত্র এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, 'সারা দেশের রাজভবন লোক ভবন করার বিজ্ঞপ্তি থাকলেও বাংলাতেই প্রথম এই পরিবর্তন কেন? ২০২৬-এর নির্বাচন সামনে রেখে বাংলা দিয়েই কি শুরু করতে চাইল রাজ্যপাল?' তার মতে, এই পদক্ষেপ রাজ্য-রাজ্যপাল সংঘাতকে আরও উসকে দেবে।
অন্যদিকে, রাজভবনের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়, ২০২৩ সালের ২৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ্যমন্ত্রীর হাতে প্রতীকী চাবি হস্তান্তরের মাধ্যমে ‘জন রাজভবনের' সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতাতেই রাজ্যপাল ভবনটিকে আরও মানুষের কাছে নিয়ে যেতে চেয়েছেন। বিবৃতিতে দাবি করা হয়, গত তিন বছরে রাজভবনের নানা উদ্যোগ সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে। আর সেই মানবিক ভাবনাকেই আরও শক্তিশালী করতেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের