নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন অনুষ্ঠান ও মাচা শোয়ে অংশ নিতে দেখা যায়। সেখানে অনেক সময় তারকারা গান করেন বা সিনেমার সংলাপ বলেন। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো নিয়ে ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভিডিয়োয় তাকে স্টিল রঙের চুরিদার ও কালো ওড়না পরে ‘চুরা লিয়া হে’ গানটি গাইতে দেখা যায়। গান গাওয়ার পাশাপাশি নাচও করেন তিনি।

ভিডিয়োটি একটি মিউজিক পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এরপর থেকেই ভিডিয়োটি নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ ভিডিয়ো দেখে হাসির কথা বলেছেন, আবার কেউ তাকে এই ধরনের গান আর না করার পরামর্শ দিয়েছেন। অনেকে আবার ঋতুপর্ণার গান গাওয়ার ধরন নিয়েও কটাক্ষ করেছেন।

এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন ঋতুপর্ণা। কিছু দিন আগে একটি পার্টিতে গাঢ় বেগুনি রঙের পোশাক পরে যাওয়ার ভিডিয়ো নিয়েও তাকে কটাক্ষ করা হয়। এর আগে আরজি কর আন্দোলনের সময় শাঁখ বাজানোর ভিডিয়ো পোস্ট করেও সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী।

আরজি কর আন্দোলনের প্রতিবাদে রাতদখল কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন ঋতুপর্ণা। শ্যামবাজারে প্রতিবাদ মিছিলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। তবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি ট্রোলকে বেশি গুরুত্ব দিতে চান না। তার কাজকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যাই বেশি বলে মনে করেন ঋতুপর্ণা। তাই নেতিবাচক মন্তব্য এড়িয়ে ইতিবাচক দিকেই মন দিতে চান তিনি।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের