নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - মাত্র ২৭ বছর বয়সেই প্রয়াত হলেন তরুণ অভিনেত্রী অনন্যা রাজ। ‘সেভেন আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। জুলাইয়ের ১৫ তারিখেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তবে প্রায় এক মাস পর পরিবারের তরফে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন নোটের মাধ্যমে মৃত্যুর খবর জানানো হয়। দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক নানা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন অনন্যা।

শারীরিক ও মানসিক সমস্যার মধ্যেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। পরিবারের তরফে জানানো হয়েছে, কঠিন সময়েও অনন্যা হাল ছাড়েননি। একজন লড়াকু সৈনিকের মতোই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ২৭ বছর বয়সেই তার জীবন থেমে গেল। অনন্যার অকালমৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে তার অনুরাগী ও পরিচিত মহলে।

পরিবারের তরফে অনন্যার একটি ছবিও শেয়ার করা হয়েছে। সেই ছবির মাধ্যমে প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানানো হয়েছে। অনন্যার আত্মার শান্তির জন্য অনুরাগীদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছে পরিবার। পোস্টে তাকে ‘রানি’র সঙ্গে তুলনা করা হয়েছে। একইসঙ্গে পরিবারের তরফে অনুরোধ করা হয়েছে, এই কঠিন সময়ে তাদের কিছুটা ব্যক্তিগত সময় দেওয়া হোক। সেই কারণেই পোস্টটির কমেন্ট অপশনও বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন অনন্যা রাজ। ২০১৬ সালে বলিউডে পা রাখেন তিনি। হিন্দি ছবির পাশাপাশি আঞ্চলিক ও তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। মুম্বইয়ে একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাকে। অল্প বয়সেই নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছিলেন অনন্যা। তার কাছ থেকে ভবিষ্যতে আরও ভালো কাজের প্রত্যাশা ছিল ইন্ডাস্ট্রির। কিন্তু তার আগেই মাত্র ২৭ বছর বয়সে শেষ হয়ে গেল তার পথচলা।
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
বেপরোয়া লরির ধাক্কায় অল্পের জন্য রক্ষা, দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা
একাই সামলালেন মাঠ, ইমরানের কেরিয়ারে নতুন মাইলস্টোন
ডিভোর্স নয়, উলটে মামলা প্রত্যাহার! সুনীতার কোর্টযাত্রার আসল কারণ জানিয়ে দিলেন গোবিন্দার ম্যানেজার
‘মহাকালী’তে অক্ষয়কে দেখে চমকে দর্শক, শুক্রাচার্যের রহস্যময় লুক ঘিরে বাড়ছে কৌতূহল
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের