নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে নিজের সাজে তুলে ধরতে বরাবরই নজর কাড়েন নীতা আম্বানি। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ দিনে তিনি পরেছিলেন ওড়িশার ঐতিহ্যবাহী পটচিত্রে সাজানো একটি হাতে আঁকা তসর-সিল্ক শাড়ি। শাড়িতে ফুটে উঠেছিল ‘ট্রি অফ লাইফ’ বা জীবনবৃক্ষের ছবি। সৃষ্টির সঙ্গে জীবন ও স্থায়িত্বের মেলবন্ধনের প্রতীক হিসেবেই এই নকশা বিশেষ গুরুত্ব পেয়েছে।

শাড়িটির প্রতিটি অংশে ছিল নিখুঁত শিল্পকর্ম। ওড়িশার রঘুরাজপুর গ্রামের প্রখ্যাত পটচিত্রশিল্পী প্রশান্ত মহারানা নিজের হাতে এই শাড়িতে ছবি এঁকেছেন। তসর-সিল্কের ওপর গাছের ডালপালা, পাতা ও পাখির নকশা ফুটিয়ে তোলা হয়েছে। শতাব্দী প্রাচীন পটচিত্রের ঐতিহ্যকে আধুনিক পোশাকের মাধ্যমে তুলে ধরাই ছিল এই শাড়ির বিশেষত্ব। শাড়িটির ব্র্যান্ডিং করেছে রিলায়েন্সের ফ্যাশন ব্র্যান্ড ‘স্বদেশ’।

শুধু ভারতেই নয়, বিদেশের মাটিতেও স্বাধীনতা দিবস উদযাপন করেছে আম্বানি পরিবার। লন্ডনের বিখ্যাত স্টোক পার্কে প্রবাসী ভারতীয়দের সঙ্গে পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন তারা। সেখানে নীতা আম্বানিকে দেখা যায় উজ্জ্বল লাল রঙের কারুকাজ করা ঐতিহ্যবাহী কুর্তায়। তার সাজেও ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। পরিবারের অন্যান্য সদস্যদের পোশাকেও ছিল দেশীয় ঐতিহ্যের প্রতিফলন।

অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা পরেছিলেন হালকা হলুদ রঙের কুর্তা সেট। অনন্ত আম্বানি বেছে নিয়েছিলেন নেভি ব্লু কুর্তা-পাজামার সঙ্গে রাজকীয় বন্ধগলা জ্যাকেট। ভারতের স্বাধীনতা দিবসের আবহে আম্বানি পরিবারের এই সাজে একদিকে যেমন ছিল আধুনিকতার ছোঁয়া, তেমনই ছিল ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। নীতা আম্বানির ‘ট্রি অফ লাইফ’ শাড়ি সেই দেশজ ঐতিহ্যকেই আরও একবার আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের