নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বিধানসভা ভোটের মুখে তৃণমূল বিজেপির মতোই জেলায় জেলায় সমাবেশ হচ্ছে সিপিআইএমের। বিধানসভা ভোটে শাসক - বিরোধীর সঙ্গে টক্কর দিতে নেমে পড়েছে বামফ্রন্ট। শনিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ঠিক সেদিনই শিলিগুড়িতে জনসভা আয়োজিত হয় সিপিআইএমের। যেই মঞ্চ থেকে শাসক - বিরোধীর বিরুদ্ধে সুর চড়ালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মঞ্চ থেকে মহম্মদ সেলিম বলেছেন , "গোটা বিশ্বে লুটের জন্য , মুনাফার জন্য রাজনীতি হচ্ছে। সবকিছু সবাই দখল করার চেষ্টা করছে। কেউ বলছে। ইরানের তৈল ভাণ্ডার দখল করে নেবে আবার কেউ বস্তি জ্বালিয়ে দিয়ে বহুতল নির্মাণের চেষ্টা করছে। আমরা এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কথা বলি। আমাদের। এলাকায় হোক , রাজ্যে হোক , পঞ্চায়েতে হোক দেশের যেকোনো কোণায় হোক না কেন আমরা এর বিরুদ্ধে সবসময় লড়াই চালাব।"
মুহম্মদ সেলিম আরও বলেন , "রাজিনীতি হবে শিক্ষার জন্য। রাজনীতি হবে স্বাস্থ্যের জন্য , হাসপাতাল তৈরির জন্য , চাকরি দেওয়ার জন্য , জ্বালানি সঙ্কট মেটানোর জন্য , পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য। লুটপাট আর অধিকার দেখানোর রাজনীতি হবে না। যারা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী তারা বলবে যে যেই ধর্মেই বিশ্বাসী হোক না কেন রাজনীতি হবে ধর্মবিরোধী।"
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের