নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাতভরের রেকর্ড বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত অবস্থা তিলোত্তমার। উত্তর থেকে দক্ষিণ সমগ্র শহর ভাসছে জলে। পুজোর আগে এই বন্যার পরিস্থিতি যেন বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর কাছে। আর এই পরিস্থিতির মধ্যেও শাসক - বিরোধী রাজনৈতিক তরজা শুরু।
সূত্রের খবর, মঙ্গলবার ভোরে যেন একপ্রকার বানভাসি পরিস্থিতি শহরের। একাধিক জায়গায় জল জমে বিপর্যস্ত জনজীবন। শুধু শহরের অলি - গলি না হাসপাতাল পর্যন্ত জলমগ্ন। আর এই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। আর এই পরিস্থিতি নিয়ে এবার সরাসরি শাসক দল ও পৌরসভাকে নিশানা করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী। যেখানে দেখা যায়, জলে ভাসতে থাকা মৃতদেহ উদ্ধার করছে দমকল বাহিনীর কর্মীরা। আর সেই ভিডিও পোস্ট করে রাজ্য সরকারকে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, ' এতগুলো মানুষের যে মৃত্যু হল তার দায় কার? পৌরসভার মেয়রদের উদাসীনতার ফল শহরবাসীকে ভোগ করতে হয়। এরা পূর্বের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেয়না।'
যদিও এর পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। শুভেন্দুর করা পোস্টের প্রতিক্রিয়ায় তৃণমূল আইটি সেলের সম্পাদক দেবাংশু ভট্টাচার্য বলেন, ' প্রকৃতির রোষের কাছে কারোর কিছু করার থাকে না। আবহাওয়া দফতর আগে থেকে সতর্ক করেছিল ঠিকই কিন্তু এটা বলেনি যে এরম টানা ৫ ঘণ্টা বৃষ্টি হবে। এছাড়াও, এই বছর বর্ষাতেও অত্যাধিক মাত্রায় বৃষ্টি হয়েছে। রাজ্যের বাইরেও একাধিক জায়গায় জল জমেছে। তাই এখানে আমাদের কিছু করার নেই। এই সময় শুভেন্দুবাবুর উচিত রাজনীতি না করে মানুষকে সাহায্য করা। এই বিষয়টা রাজনীতি করার জন্য না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের