নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - বলরামপুরে নৃশংস হত্যাকান্ড। লাঠিপেটা করে খুন করা হল এক বৃদ্ধ দম্পতিকে। অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।
সূত্রের খবর, শুক্রবার দুপুরে বলরামপুরের হাড়াত গ্রামে ঘটে এই নৃশংস ঘটনা। মৃত দম্পতি হাঁড়িরাম সিং সর্দার ও তাঁর স্ত্রী বিন্দেশ্বরী সিং সর্দার ছিলেন স্থানীয় বাসিন্দা। প্রতিবেশী যুবক ঘটক সিং সর্দার দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি পরিবারের। শুক্রবার দুপুরে জল আনতে বেরিয়েছিলেন বৃদ্ধা বিন্দেশ্বরী। অভিযোগ, হঠাৎই লাঠি নিয়ে হামলা চালায় ওই প্রতিবেশী যুবক ঘটক। রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। স্ত্রীকে বাঁচাতে ছুটে গেলে বৃদ্ধ হাঁড়িরাম সিং সর্দারকেও বেধড়ক মারধর করে যুবকটি। মুহূর্তের মধ্যেই রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন দুজনেই। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
স্থানীয়রা ছুটে এসে দম্পতিকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সেখানে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করে পুলিশ।
খুনের পিছনে ব্যক্তিগত আক্রোশ, শত্রুতা নাকি মানসিক রোগের প্রভাব সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের পরিবারের দাবি, ঘটকের মানসিক সমস্যা ছিল এবং তার চিকিৎসাও চলছিল। এদিকে দম্পতিকে খুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। উত্তেজনা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের