নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - মকর সংক্রান্তির এই উৎসবের দিনেও মাসিক মজুরি পেলনা সাফাইকর্মীরা। পুরপ্রধানহীন বালুরঘাট পৌরসভার অচল অবস্থায় চরম সমস্যায় পড়েছেন সাফাইকর্মীরা। বেতন না পাওয়ায় কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হলেন সাফাইকর্মীরা। প্রশাসনিক প্রবৃদ্ধ অচলাবস্থা সরাসরি প্রভাব ফেলেছে তাঁদের রুজি-রুটিতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুরঘাট পৌরসভার সাফাইকর্মীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই মজুরি প্রদানে অনিয়ম চলছে। প্রতি মাসেই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বেতন মেলে না। কখনও একাধিক দিন, কখনও আবার সপ্তাহ পেরিয়েও অপেক্ষা করতে হয়। সম্প্রতি পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করায় প্রশাসনিক কাজকর্ম কার্যত স্থবির হয়ে পড়ে। তার জেরেই চলতি মাসে এখনও পর্যন্ত কোনও মজুরি পাননি সাফাইকর্মীরা।
বিক্ষোভরত সাফাইকর্মীরা জানান, "নিয়মিত কাজ করলেও মাসের পর মাস বেতন পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছেলে মেয়েদের লোন করে পড়াশুনা চালাতে হয়। সংক্রান্তির দিনেও হাতে টাকা না থাকায় পরিবারের খরচ চালানো অসম্ভব হয়ে উঠেছে। দ্রুত বকেয়া মজুরি না মিললে কাজ বন্ধ রেখে আন্দোলন আরও জোরদার করা হবে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের