নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অনেকেই স্কুল কলেজের সময়ে Gmail ID তৈরি করে থাকেন। তবে সেটা পরে চাকরি বা ব্যবসার কাজে ব্যবহার করতে অস্বস্তি হয়। এতদিন সেই ID বদলাতে চাইলে নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছিল। এখন Google এর নতুন সুবিধায় একই অ্যাকাউন্ট রেখে Gmail এর মূল ID বদলানোর সুযোগ মিলছে।
নতুন ID তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সমস্যার সমাধান করতে নতুন সুবিধা আনছে Google। ‘Change Google Account Email’ ফিচারের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট তৈরি না করেই Gmail অ্যাড্রেস পরিবর্তন করা যাবে। ফলে পুরনো অ্যাকাউন্টের ডেটা হারানোর ঝুঁকি ছাড়াই নতুন ইমেল অ্যাড্রেস ব্যবহার করা সম্ভব হবে।

নতুন ফিচারে কী কী করা যাবে?
১. Google Account এর Personal Info থেকে Email বিভাগে গিয়ে নতুন Gmail ঠিকানা বেছে নেওয়া যাবে। তবে এই সুবিধা আপনার অ্যাকাউন্টে চালু হয়েছে কি না, আগে সেটি পরীক্ষা করতে হবে।
২. নতুন Gmail ঠিকানা তৈরি করলেও আগের Google Account ই ব্যবহার করা যাবে। আগের মেল, ছবি, Drive এর তথ্যসহ অ্যাকাউন্টে রাখা ডেটা মুছে যাবে না।
৩. Google ID বদলের পর আগের Gmail ID টি বিকল্প হিসেবে থেকে যাবে। পুরনো ID তে পাঠানো মেল নতুন ঠিকানার মতোই একই Inbox এ পাওয়া যাবে।
৪. নতুন ID চালু হওয়ার পর পুরনো ID দিয়েও Google এর বিভিন্ন পরিষেবায় ঢোকা যাবে। Gmail, Drive, YouTube, Maps এর মতো পরিষেবায় এই সুবিধা পাওয়া যাবে।
৫. প্রয়োজনে নতুন ID বাদ দিয়ে আগের Gmail ID টিকে ফের মূল ঠিকানা করা সম্ভব। তবে নতুন Gmail ID তৈরির পর পরবর্তী ১২ মাস নতুন কোনো Id তৈরি করা যাবে না।
৬. প্রতি ১২ মাসে একবার নতুন Gmail ID তৈরি করার সুযোগ রয়েছে। একটি Google Account এ সর্বোচ্চ তিনবার নতুন Gmail ID তৈরি করা যাবে।
৭. নতুন Gmail ID এর নামটি অন্য কোনও Google Account এ ব্যবহার করা থাকলে সেটি নেওয়া যাবে না।আগে ব্যবহার হয়ে পরে মুছে ফেলা Id নতুন করে নেওয়া যাবে না।
নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ
নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
ভুলভাবে ব্যবহার করলে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক
KYC যাচাইয়ের নিয়ম জেনে সময় থাকতে আপডেট করুন
স্থানীয় বেকারির সাদা পাউরুটিতে বড় পরিবর্তন
ঘরোয়া উপায়েই পরিষ্কার রাখুন ফ্রিজ
সঠিক পরিমাণে চিকেন খেলে মিলবে প্রোটিনের উপকার
সরকারি পোর্টালে জন্ম শংসাপত্র আবেদন অনলাইনে আবেদন
গরম জল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কতটা কার্যকর হতে পারে
বৈধ কাগজ ছাড়া জ্বালানি পাওয়া নিয়ে তৈরি হচ্ছে নতুন নিয়ম
AI জালিয়াতি ঠেকাতে নতুন নিয়ম
সঠিক নিয়মে জীবনযাপনই সুস্থতার মূল চাবিকাঠি
খাবারের মান যাচাইয়ে সক্রিয় স্বাস্থ্য দফতর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের