6a79c544b17df_images (2)
আগস্ট ১০, ২০২৬ বিকাল ০৭:১৬ IST

মাত্র ১০ টাকায় ঘরে বসেই জন্ম শংসাপত্র ! পোর্টালে আবেদন করার সহজ নিয়ম জানুন

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জন্ম শংসাপত্র এখন আর সরকারি অফিসে গিয়ে সংগ্রহ করতে হবে না। অনলাইনের সুবিধায় বাড়িতে বসেই জন্ম শংসাপত্রের জন্য আবেদন করা যাবে। মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে নির্দিষ্ট সরকারি পোর্টালে আবেদন করা যায়। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর ঝামেলা অনেকটাই কমেছে সাধারণ মানুষের।

জন্ম শংসাপত্র বিভিন্ন সরকারি পরিষেবা থেকে শুরু করে স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি, আধার সংক্রান্ত কাজসহ নানা ক্ষেত্রে প্রয়োজন হয়। নথিটি হাতে না থাকলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তাই জন্মের তথ্য নথিভুক্ত করা থাকলে তার শংসাপত্র সংগ্রহ করে রাখা জরুরি। অনলাইনে আবেদন করার সুবিধা থাকায় এখন এই কাজ অনেক সহজ হয়েছে।

কীভাবে আবেদন করবেন ? 

১. মোবাইল বা কম্পিউটার থেকে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন পোর্টালে যেতে হবে। আবেদন করার জন্য crsorgi.gov.in ওয়েবসাইট ব্যবহার করা যায়।

২. প্রথমবার আবেদন করলে আগে রেজিস্ট্রেশন করতে হবে। নাম, মোবাইল নম্বরসহ চাওয়া তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।

৩. অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ইউজার আইডি - পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর জন্ম সংক্রান্ত শংসাপত্রের জন্য আবেদন করার অপশন নির্বাচন করতে হবে।

৪. আবেদনকারীর নাম, জন্মের তারিখ, জন্মস্থান, বাবা মায়ের নাম সহ প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে লিখতে হবে। ভুল তথ্য দিলে পরে সংশোধনের জন্য অতিরিক্ত প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে।

৫. আবেদন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে। শিশুর ক্ষেত্রে হাসপাতাল থেকে পাওয়া জন্ম সংক্রান্ত নথি বা ডিসচার্জ সংক্রান্ত কাগজ প্রয়োজন হতে পারে।

৬. সব তথ্য যাচাই করে আবেদনটি অনলাইনে সাবমিট করতে হবে। আবেদন জমা হওয়ার পরে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে, সেটি সংরক্ষণ করে রাখা জরুরি।

৭. রেফারেন্স নম্বর ব্যবহার করে পরে অনলাইনে আবেদনের বর্তমান অবস্থা দেখা যায়। শংসাপত্র প্রস্তুত হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেটি সংগ্রহ করা সম্ভব।

৮. শিশুর জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম নথিভুক্ত করার প্রক্রিয়া তুলনামূলক সহজ থাকে। হাসপাতালের নথি সহ বাবা মায়ের প্রয়োজনীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করা যেতে পারে।

৯. অনেক পুরনো জন্মের তথ্য নথিভুক্ত করতে অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হতে পারে। পরিস্থিতি অনুযায়ী এসডিএমের নির্দেশ, হলফনামা, আধার, প্যান কার্ড বা পাসপোর্টের মতো পরিচয়পত্র চাওয়া হতে পারে।

১০. প্রাপ্তবয়স্কদের পুরনো জন্ম নথিভুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়ায় ১০ টাকার স্ট্যাম্প পেপারের প্রয়োজন হতে পারে। তবে আবেদন প্রক্রিয়ার বাকি অংশের ক্ষেত্রে কোনো অতিরিক্ত টাকা দেওয়ার আগে সরকারি নির্দেশিকা যাচাই করে নেওয়া উচিত।

আরও পড়ুন

দূর্গা পুজোয় ট্রেন সফরের প্ল্যান ! জেনে নিন কোন দিন থেকে কাটবেন অগ্রিম টিকিট
আগস্ট ১২, ২০২৬

নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ

পানমশলার প্যাকেটে বড় বদল ! প্লাস্টিক ছাড়াই করতে হবে প্যাকেজিং
আগস্ট ১২, ২০২৬

নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট

আয়ুষ্মান কার্ড ঘরে বসেই ডাউনলোড , লাগবে শুধু মোবাইল
আগস্ট ১২, ২০২৬

চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি

গ্যাসের দামে মিলল স্বস্তি ! কলকাতায় সিলিন্ডারের দামে ঘটল বড় বদল
আগস্ট ১২, ২০২৬

অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর

বর্ষায় ব্রণ বাড়লেই মুলতানি মাটি ! ত্বকের ধরন না বুঝে মাখলে বিপদ
আগস্ট ১২, ২০২৬

ভুলভাবে ব্যবহার করলে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক

গ্যাস সংযোগ বন্ধ হওয়া এড়াতে চান ! ১৫ অগাস্টের আগেই করে নিন এই কাজ
আগস্ট ১১, ২০২৬

KYC যাচাইয়ের নিয়ম জেনে সময় থাকতে আপডেট করুন

পুরনো Gmail আইডি বদলের সুযোগ ! Google এর নতুন ফিচারে মিলবে সহজ সমাধান
আগস্ট ১১, ২০২৬

নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলানো যাবে Gmail ID

সকালের জলখাবারে এবার বাড়তি খরচ , ১৭ ই অগস্ট থেকে বাড়ছে পাউরুটির দাম
আগস্ট ১১, ২০২৬

স্থানীয় বেকারির সাদা পাউরুটিতে বড় পরিবর্তন

ফ্রিজের দুর্গন্ধে নাজেহাল ! ৭ সহজ কৌশলে ফিরবে ঝকঝকে পরিষ্কার ভাব
আগস্ট ১১, ২০২৬

ঘরোয়া উপায়েই পরিষ্কার রাখুন ফ্রিজ

রোজ চিকেন খেলে কী হবে শরীরে ! কতটা খাওয়া নিরাপদ জানালেন পুষ্টিবিদ
আগস্ট ১১, ২০২৬

সঠিক পরিমাণে চিকেন খেলে মিলবে প্রোটিনের উপকার

রক্তচাপ বাড়লেই গরম জল ! এই ঘরোয়া টোটকা কি সত্যিই কাজে দেয়
আগস্ট ১০, ২০২৬

গরম জল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কতটা কার্যকর হতে পারে

ইনস্যুরেন্স না থাকলে পেট্রোল পাম্পেই আটকে যেতে পারে গাড়ি ! নতুন ব্যবস্থায় বাড়ছে নজরদারি
আগস্ট ০৯, ২০২৬

বৈধ কাগজ ছাড়া জ্বালানি পাওয়া নিয়ে তৈরি হচ্ছে নতুন নিয়ম

ডিপফেকের বিরুদ্ধে কেন্দ্রের বড় পদক্ষেপ, ভুয়ো কনটেন্ট নিয়ে কড়া বার্তা প্রশাসনের
আগস্ট ০৯, ২০২৬

AI জালিয়াতি ঠেকাতে নতুন নিয়ম

অ্যালোপ্যাথি না আয়ুর্বেদিক ওষুধ বেশি উপকারী ! সুস্থ থাকতে মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ
আগস্ট ০৯, ২০২৬

সঠিক নিয়মে জীবনযাপনই সুস্থতার মূল চাবিকাঠি

দীঘার খাবারে স্বাদের সঙ্গে স্বাস্থ্যও জরুরি , ফুড স্টলে শুরু কড়া নজরদারি প্রশাসনের
আগস্ট ০৭, ২০২৬

খাবারের মান যাচাইয়ে সক্রিয় স্বাস্থ্য দফতর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের