6a50b6159b974_Gallery_1783669778666
জুলাই ১০, ২০২৬ দুপুর ০২:৩৭ IST

পুলিশ-দুষ্কৃতী গুলির লড়াই গুরুগ্রামে! এনকাউন্টারে মৃত দীপক নন্দল গ্যাংয়ের ৪ সদস্য

নিজস্ব প্রতিনিধি , চণ্ডীগড় - পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হলো ৪ অভিযুক্তের। আহত আরও ১ জন। এছাড়াও গুলিবিদ্ধ হরিয়ানার গুরুগ্রাম পুলিশের ৩ কর্মীও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ৬০ রাউন্ড গুলি চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ সুশান্ত লোক ফেজ-২ এলাকায় এই ঘটনা ঘটে। একটি স্করপিও গাড়িতে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘোরাফেরা করছে। ক্রাইম ব্রাঞ্চের কাছে এমন একটি গোপন তথ্য আসে। খবর পাওয়ার পর একাধিক পুলিশ দল দ্রুত এলাকায় পৌঁছে যায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেডও বসানো হয়। ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার একটি বিশেষ তথ্য জানায়। তাঁর কথায়, পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা এক ব্যবসায়ীর বাড়ির সামনে গুলি চালায়।

তদন্তে জানা গেছে, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তোলাবাজির হুমকি পাচ্ছিলেন। বিদেশে বসে থাকা এক কুখ্যাত গ্যাংস্টার তাঁকে এই হুমকি দিচ্ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকেই নিশানা করতে এসেছিল হামলাকারীরা। পরে পুলিশ গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। দুষ্কৃতীদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ মানার বদলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপর পাল্টা জবাব দেয় পুলিশও। শুরু হয় দু'পক্ষের মধ্যে তীব্র গুলির সংঘর্ষ। প্রায় ৬০ রাউন্ড গুলি বিনিময়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশের দাবি, সংঘর্ষে দীপক নন্দল গ্যাংয়ের ৫ শার্প শুটার গুলিবিদ্ধ হয়। তাঁদের দ্রুত একটি বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। অপর এক অভিযুক্ত এখনও চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে এই সংঘর্ষে গুরুগ্রাম পুলিশের ৩ কর্মীও আহত হন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

ঘটনার পর এলাকায় পৌঁছায় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ও সিন অব ক্রাইম ইউনিট। তদন্তকারী দলের সদস্যরাও সেখানে যান। গোটা এলাকা ঘিরে শুরু হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত। ঘটনাস্থল থেকে একাধিক ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রযুক্তিগত তথ্য ও অন্যান্য প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, সেখান থেকে বিদেশে তৈরি পাঁচটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার হয়েছে। নিহত ও আহত অভিযুক্তদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আগের অপরাধমূলক মামলার তথ্যও খোঁজা হচ্ছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট গ্যাংয়ের সঙ্গে তাঁদের যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে।

পুলিশ জানায়, আইন অনুযায়ী পরবর্তী সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে। বিদেশে বসে পরিচালিত তোলাবাজি চক্রের সঙ্গে এই হামলার কোনো যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সংগঠিত অপরাধের বিষয়টিও পুলিশ দেখছে। তদন্তকারীদের মতে, এই অভিযান বড় ধরনের অপরাধমূলক পরিকল্পনা ভেস্তে দিতে সাহায্য করেছে। একই সঙ্গে অপরাধচক্রের বিরুদ্ধে পুলিশের নজরদারি ও অ্যাকশন আরও জোরদার হয়েছে।

আরও পড়ুন

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের