নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের। এক জনের মৃত্যু হয়েছে, অন্য জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে হাসপাতালে। হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়ায় আজ সকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। একই পরিবারের দুই ভাই, বড় শুভজিৎ রায় (বয়স প্রায় ৫ বছর) ও ছোট শুভম রায় (বয়স প্রায় ৩ বছর) প্রতিদিনের মতো এদিনও বাড়ির পাশের পুকুরে স্নান করতে নামে। কিন্তু হঠাৎই দুজনই গভীর জলে তলিয়ে যায়। চোখের সামনে এমন দৃশ্য দেখে আতঙ্ক ছড়ায় চারপাশে।

এলাকাবাসী ছুটে এসে তৎপরতার সঙ্গে পুকুরে ঝাঁপিয়ে পড়ে দুই শিশুকে উদ্ধার করে। দ্রুত তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই শুভজিৎ রায়কে মৃত বলে ঘোষণা করেন। ছোট ভাই শুভম রায়ের অবস্থা আশঙ্কাজনক, বর্তমানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর গোটা এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ৫ নং ওয়ার্ডের যুব সভাপতি হর্ষিত দাস জানান, “পুকুরের ওই অংশটি গভীর, আগেও কেউ কেউ সতর্ক করেছিলেন। কিন্তু শিশুরা বুঝতে না পেরে গভীর জলে চলে যায়।” ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

মৃত কিশোরের মা সোমা রায় জানান, “ওদের আমি বাড়ি থেকে কোথাও বেরোতে দিতাম না। আজ কখন বেরোয় টের পাইনি। অনেক খোজাখুজি করছিলাম। পরে জানতে পারলাম দুটো ছেলে ডুবে গেছে। তারপর জানলাম এমন কিছু ঘটেছে।”
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের