নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - পুজো শুরু হয়ে গেছে। রেস্তোরাঁয় রেস্তোরাঁয় লাইন পরেছে পেটুকদের। বেশিরভাগ অর্ডারের তালিকায় রয়েছে বিরিয়ানি। সারাবছরই বিরিয়ানি নিয়ে ভালবাসা থাকে তুঙ্গে। সেখানে পুজোয় তো মানুষ বিরিয়ানি ছাড়া কিছুই চেনেনা। তবে এই পুজোর মুখেই প্রাণ কেড়ে নিল বিরিয়ানি। বিরিয়ানি খেয়ে মৃত্যু এক অফিসকর্মীর।

সূত্রের খবর , পূর্ব বর্ধমানের BLRO অফিসে পুজোর ছুটির আগে পিকনিক আয়োজন করা হয়। সেখানে কেউ কেউ মটন বিরিয়ানি খান। আবার মহুরি সুমন্ত মল্লিক ও রেভিনিউ অফিসার কুন্তল মাঝি চিকেতাদের মধ্যে চিকেন বিরিয়ানি খান। সেই বিরিয়ানি খেয়েই বিপত্তি। পিকনিকে চিকেন বিরিয়ানি খেয়েই অসুস্থ হয়ে পড়েন মুহুরি ও রেভিনিউ অফিসার উভয়েই। রেভিনিউ অফিসার কুন্তল মাঝিকে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহুরি সুমন্ত মল্লিককে মৃত বলে ঘোষণা করা হয়।

মৃতের পরিবারের তরফে অভিযোগ , বিরিয়ানিতে বিষ মিশিয়ে খুন করা হয়েছে মুহুরি সুমন্ত মল্লিককে। সুমন্তের দাদা শুভেন্দু মল্লিক বলেছেন, "আমার ভাই একদম সুস্থ ছিল। ভাই মাটন বিরিয়ানি খায় না। তাই চিকেন বিরিয়ানি আনা হয়। আমি নিশ্চিত যে ভাইকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।" দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। ঘটনাটি খতিয়ে দেখছে নাদনঘাট থানার পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের