68d6c59e5e05f_IMG-20250926-WA0283
সেপ্টেম্বর ২৬, ২০২৫ রাত ১০:২৬ IST

পুজোর ছুটিতে মিষ্টিমুখ আবশ্যক , বানিয়ে ফেলুন দইয়ের মালপোয়া

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজো হোক বা সারাবছর বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার মিষ্টি। মিষ্টি খাওয়ায় কোনো সময় হয়না। সারাদিনে ঘুরতে ফিরতে মিষ্টি , আবার শেষপাতে মিষ্টি। মিষ্টির মধ্যে অন্যতম জনপ্রিয় মালপোয়া। এবার পুজোর ছুটিতে বাড়িতেই বানিয়ে ফেলুন দইয়ের মালপোয়া।

আসুন জেনে নিই কিভাবে বানাবেন এই দইয়ের মালপোয়া -

উপকরণ -

১ কাপ টক দই (জল ঝরানো)
৫০ গ্রাম ময়দা
১০০ গ্রাম ঘি
আধ চা চামচ মৌরি
১ কাপ চিনি

রন্ধন প্রণালী -

একটি পাত্রে টক দই নিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন। দই বেশি টক হলে স্বাদমতো চিনি দিতে পারেন। এবার আরেকটি পাত্রে ময়দার সঙ্গে ২ টেবিল চামচ ঘি দিয়ে হাতে মেখে নিন। এবার দইয়ের মিশ্রণে মৌরি মিশিয়ে নিন। সেই মিশ্রণে অল্প অল্প করে ময়দাও মেশাতে থাকুন। মিশ্রণটি যেন খুব বেশি ঘন না হয়ে যায়।  এবার কড়াইয়ে ঘি গরম করে মালপোয়াগুলি লাল করে ভেজে নিন। অন্য একটি কড়াইতে দেড় কাপ জলে এক কাপ চিনি মিশিয়ে রস তৈরি করে নিয়ে গরম মালপোয়াগুলি সেই রসে ডুবিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। এবার উপর থেকে খানিকটা ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন দইয়ের মালপোয়া।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের