নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর ঠিক দুই দিন আগে রাতভর তুমুল বৃষ্টিতে শহরতলি এলাকা কার্যত ভেসে উঠেছে। কোথাও কোমর পর্যন্ত, কোথাও হাঁটু সমান জল জমে নগরবাসী চরম দুর্ভোগে। শহরের একাধিক বাড়ির একতলায় জল ঢুকে গেছে, যার কারণে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
সূত্রের খবর, রাতভর রেকর্ড বৃষ্টিতে বিধ্বস্ত জনজীবন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছে সমস্তটা পর্যবেক্ষণ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, কলকাতা জুড়ে সমস্ত কেএমসি জরুরি পরিষেবা হাই অ্যালার্টে রয়েছে। নাগরিকদের নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতার আহ্বান জানানো হয়েছে।
কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে শহরে রেকর্ড বৃষ্টি হয়েছে। সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে গড়িয়ার কামডহরিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার এবং তপসিয়ায় ২৭৫ মিলিমিটার। ভোর চারটের সময় গঙ্গার সব লকগেট খোলা হয়, তবে দুপুর ১২টায় পুনরায় লকগেট বন্ধ করার পরিকল্পনা রয়েছে। ফলে ফের ভারী বৃষ্টি হলে জলযন্ত্রণার মাত্রা আরও বেড়ে যেতে পারে।
মেয়র ফিরহাদ হাকিম জানান, ইতিমধ্যেই শহরে জল নিকাশির কাজ শুরু হয়েছে। তিনি জানান,'এমন পরিস্থিতি আমরা আগে অনুমান করিনি। তবে পুরসভা সব ব্যবস্থা করছে। বর্তমান অবস্থায় জল নিকাশিতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগতে পারে।'
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের