নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসবের আনন্দ কাটতে না কাটতেই রেলপথে মিলল দুর্ভোগের ছবি। শুক্রবার রেলের তরফে ঘোষণা করা হয়েছে, ৬ অক্টোবর থেকে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত বর্ধমান- দুর্গাপুর শাখায় শুরু হচ্ছে ইন্টারলকিং- এর বিশাল কাজ। সেই কাজের জেরেই একটানা ১৮ দিন বন্ধ থাকবে বহু দূরপাল্লার ও মেমু ট্রেন। রেলের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন হাজার হাজার যাত্রী। বিশেষ করে, পুজো পরবর্তী সময়ে যখন বাড়ি ফেরা বা বেড়াতে যাওয়ার ভিড় থাকে তুঙ্গে, তখন এই দীর্ঘ ব্যাহত পরিষেবায় ভোগান্তির আশঙ্কা আরও বেড়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, পুরনো লাইন ও সিগন্যালিং ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে এই ইন্টারলকিংয়ের কাজ অত্যন্ত জরুরি। তবে এই কাজ চলাকালীন সময়ে যে যাত্রীদের বিপাকে পড়তে হবে, তা বলাই বাহুল্য। অনেক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে বা সময়সূচি বদলে দেওয়া হয়েছে।
বাতিল হওয়া জনপ্রিয় ট্রেনগুলির তালিকায় রয়েছে- কোলফিল্ড এক্সপ্রেস , ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস , কলকাতা –এরা এক্সপ্রেস , গ্বালিয়র-হাওড়া চাম্বল এক্সপ্রেসের মতো জনপ্রিয় গাড়ি। এছাড়াও ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দিনে ভোপাল উইকলি এক্সপ্রেস , দুর্গিয়ানা এক্সপ্রেস , নাঙ্গল দাম গুরুমুখী এক্সপ্রেস , শিয়ালদহ সাম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস সহ আরও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক মেমু ও ইন্টারসিটি ট্রেনও টানা কয়েক দিন চালানো হবে না। ফলে অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রী, সবাই পড়বেন বিপাকে।

এদিকে রেলের তরফে জানানো হয়েছে, কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে। যেমন- হাওড়া –মোকামা এক্সপ্রেস , দেওঘর –হাওড়া ময়ূরক্ষী এক্সপ্রেস , হাওড়া –রাঁচি শতাব্দী এক্সপ্রেস , রাঁচি –হাওড়া শতাব্দী , নিউ দিল্লি –হাওড়া পূর্বা এক্সপ্রেস -এর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ফলে যাত্রীদের রওনা হওয়ার আগে ট্রেনের নতুন সময় অবশ্যই যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল।

তবে যাত্রীদের একাংশের ক্ষোভ, “উৎসবের পর এই সময়েই তো সবচেয়ে বেশি যাতায়াত হয়, তখনই কেন এত দিনের জন্য ট্রেন বন্ধ রাখা হল?” রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রী সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ, কারণ পুরনো সিগন্যালিং ও লাইন পরিবর্তন না করলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই সাময়িক অসুবিধা মেনে নিলেও, দীর্ঘমেয়াদে এই প্রকল্প যাত্রীদের জন্যই সুফল বয়ে আনবে বলে আশাবাদী রেল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের