নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বিশ্বকর্মা পুজো মানেই দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো নিয়ে আলাদাই আবেগ থাকে বাঙালিদের মধ্যে। বিভিন্ন কলকারখানা , অফিস সহ বাড়িতেও ধুমধাম করে পালন করা হয় এই পুজো। বিশ্বকর্মার আরাধনায় মাতেন সকলেই। কারণ পুজো চলে এসেছে। অন্যান্য জেলার মত শিলিগুড়িতে জাঁকজমকভাবে পালন করা হয় এই বিশ্বকর্মা পুজো।

বিশ্বকর্মা পুজোর এর মাত্র একদিন বাকি। তাই জোরকদমে শিলিগুড়িতে চলছে প্রস্তুতি। রাস্তার ধারে ঠাকুর নিয়ে বসেছেন বহু বিক্রেতা। ইতিমধ্যেই কেনাকাটি শুরু হয়ে গেছে। অনেকেই যারা নতুন ঠাকুর কিনে পুজো দেন , তারা ঠাকুর কিনেছেন। শেষ মুহূর্তে বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে ঠাকুর। আবার অনেকে বেশি বিক্রির কথা মাথায় রেখে দাম কমিয়েছেন।
বিভিন্ন জায়গায় ক্লাবের তরফ থেকে বড় করে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এই বছরও তার অন্যথা হয়নি। বড় প্যান্ডলগুলির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। শুধু কিছু আলোকসজ্জার কাজ বাকি। সন্ধ্যের পরেও চলছে প্যান্ডেল সাজানো। দর্শনার্থী সহ এলাকাবাসীদের উদ্দেশ্যে বিশেষ ভোগ বিতরণ করাও হবে বলে জানিয়েছেন বহু পুজো কমিটি। অনেকেই তাদের বাইক সাইকেল , কম্পিউটার পুজো দেন। এক কথায় বিশ্বকর্মা পুজো ঘিরে শিলিগুড়িতে এখন উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
প্রতিবছর শিলিগুড়ি হাকিমপাড়া বিদ্যুৎ দফতরে জাঁকজমকভাবে বিশ্বকর্মা পুজো পালন করা হচ্ছে। এবারও সেই একই চিত্র। ইতিমধ্যেই আলোকসজ্জায় সেজেছে দফতরের সামনের রাস্তা। এই পুজো সহ বিশেষ ভোগ প্রসাদের আয়োজন করেন সেখানকার কর্মী ও অফিসাররা।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের