নিজস্ব প্রতিনিধি , দেরাদুন - হাসপাতাল থেকে রোগীর কাটা পা নিয়ে গেল পথ কুকুর। ঘটনাটি শুনতে আজব লাগলেও ভাইরাল হওয়া ভিডিওতে এমনই দেখা গেল। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুঙ্গে। ভিডিও নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রের খবর , শিমলা শহরের শামিয়ানায় অবস্থিত হাসপাতালটির নাম অটল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সুপার স্পেশালিটিস। গত বৃহস্পতিবার ৬১ বছর বয়সি অত্তর সিংয়ের পায়ের অপারেশন হয়। বাদ পড়ে একটি পা। হাসপাতালের নিয়ম অনুযায়ী একটি স্যানিটেশন এজেন্সিকে কাটা পা-সহ যাবতীয় বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার আগে তাৎক্ষণিক ভাবে সেটি কাগজের প্যাকেটে ভরে রাখা ছিল হাসপাতালের স্টোর রুমে। অভিযোগ স্টোর রুম বন্ধ করতে ভুলে গিয়েছিল দায়িত্বপ্রাপ্ত হাসপাতাল কর্মী। এরপরই গন্ধে গন্ধে সেখানে চলে যায় ওই কুকুরটি।
স্টোর রুমে ঢুকে ওই প্যাকেট হাতড়িয়ে রোগীর কাটা পা বের করে মুখে নিয়ে যায় ওই কুকুরটি। সিসিটিভি খতিয়ে সবটা দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , হাসপাতালের পাশের রাস্তায় কাটা পা মুখে নিয়ে হাঁটছে একটি পথকুকুর। গত দু’দিন ধরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রাজ্যজুড়ে শুরু হয় হইচই। নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে হাসপাতাল ও স্থানীয় প্রশাসন। এরপরই তদন্তের নির্দেশ দেয়। এরপর বিতর্ক এড়িয়ে যেতে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের