নিজস্ব প্রতিনিধি , নদীয়া - হাঁসখালি ব্লকের শ্যামনগর মাঠপাড়া এলাকায় প্রথম স্ত্রীর এপিক নম্বর চুরি করে দ্বিতীয় ‘বাংলাদেশি’ স্ত্রীকে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম স্ত্রী ঊষা রায়ের করা এই বিস্ফোরক অভিযোগে তোলপাড় গোটা এলাকা, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। অভিযোগকারী ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে।
কয়েক বছর আগে অশোক রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল হাঁসখালির শ্যামনগর বাসিন্দা ঊষা রায়ের। অভিযোগ, বিয়ের পর থেকেই নানাভাবে অত্যাচার ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো তাকে। শেষপর্যন্ত বাধ্য হয়ে ছোট ছেলেকে নিয়ে কলকাতার সোনারপুরে এসে পরিচারিকার কাজ করে সংসার চালাতে থাকেন ঊষা। এদিকে স্ত্রী বাড়ি ছাড়ার পর অশোক আরও একটি বিয়ে করেন বলে দাবি করেছেন ঊষা রায়।
ঊষা রায়ের অভিযোগ, দ্বিতীয় স্ত্রীকে ‘বাংলাদেশি’ মহিলা বলেও পরিচয় দিতেন অশোক। সাম্প্রতিককালে SIR সংক্রান্ত এনুমারেশন ফর্ম নিতে শ্যামনগরে এলে ঊষা জানতে পারেন তার ফর্ম অশোক নিয়ে গিয়ে পূরণ করে জমা দিয়ে দিয়েছে। অভিযোগ আরও বড়, নিজের প্রথম স্ত্রীর এপিক নম্বর, পরিচয় ও ব্যক্তিগত তথ্য দ্বিতীয় স্ত্রীকে দিয়ে ‘বউ’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন অশোক।
ঊষার দাবি, ২০০২ সালে তিনি স্পষ্টতই ওই এলাকাতেই ছিলেন এবং সেই বছরের ভোটার তালিকায় তার নামও রয়েছে। তাই যাচাই-বাছাই না করে কেন তাকে ফর্ম দেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ঊষা রায়। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা