নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শারদোৎসব শেষে এবার উমার ঘরে ফেরার পালা। গতকাল দশমী থেকেই শহরের একাধিক ঘাটে শুরু হয়েছে নিরঞ্জন পর্ব। প্রথম দিনে প্রতিমা নিরঞ্জনে রেকর্ড সংখ্যা ছাড়িয়েছে শহরে। প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখেনি পুরসভা ও পুলিশ প্রশাসন।
সূত্রের খবর, শহরের ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের জন্য একাধিক নতুন ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে গোয়ালিয়র ঘাটে নতুন স্ল্যাব তৈরি করা হয়েছে, যার ফলে ভিড় নিয়ন্ত্রণ ও প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরসভার পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। গত বছরের তুলনায় এই বছরে প্রতিমা নিরঞ্জনে রেকর্ড সংখ্যা পেরিয়েছে। গত বছর যেখানে ৯০০ টি প্রতিমা নিরঞ্জন হয়েছিল সেখানে আজ বছর প্রায় ১৮০০-র বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে।
এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, 'এই বছরে প্রথম দিনে প্রায় ২১০০ প্রতিমা বিসর্জন হয়েছে পুকুর মিলিয়ে। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। প্রতিমা নিরঞ্জন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য পুরসভা আর কলকাতা পুলিশ যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করেছে।' তিনি আরও বলেন, 'গতকাল ঘাট গুলিতে একটি বিশেষ স্লোড রাখা হয়েছে যার জন্য কুলিদের আর কষ্ট করতে হচ্ছে না। ওই স্লোডের মাধ্যমেই প্রতিমা সোজা গঙ্গায় গিয়ে পড়ছে। যাতে কুলিদের কষ্টটা অনেকটাই কম হচ্ছে।'
একইসঙ্গে, ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার প্রসঙ্গে মেয়র বলেন, ' প্রতিবারই ওরা একই জিনিস করে আসছে। না জানিয়ে জল ছাড়ছে যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছে অবশ্যই এতে রাজ্য সরকারও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের