নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চাকরি বাতিলের কালো অধ্যায়ের পর অবশেষে অনুষ্ঠিত হল প্রথম এসএসসি পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরবর্তী পরীক্ষার জন্য আগাম বার্তা শিক্ষামন্ত্রীর।
সূত্রের খবর, রবিবার রাজ্যের মোট ৬৩৬টি কেন্দ্রে বসেছিলেন প্রায় সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী। কড়া নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি এবং বিশেষ নজরদারির মধ্যেই দেড় ঘণ্টার পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়। বিগত দিনে দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ক্ষুব্ধ ছিলেন চাকরিপ্রার্থীরা। সেই ক্ষত এখনও তাজা। তবে এবার স্বচ্ছ পরীক্ষা আয়োজন করে আস্থা ফেরানোর চেষ্টা করল কমিশন।
পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষার্থী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা জানান। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ' আজ রাজ্যের ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে প্রায় সাড়ে ৩ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। নবম-দশম শ্রেণির SSC পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়েছে। পরীক্ষার্থী, আধিকারিক, স্কুলশিক্ষা দফতর সহ সমস্ত আধিকারিককে শুভেচ্ছা জানাই। আমি আশা করি আগামী রবিবারের একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি পরীক্ষাকে স্বচ্ছ রাখতে সমস্ত সাহায্য করবেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা।'
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের