নিজস্ব প্রতিনিধি , রায়পুর - প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে কড়া অবস্থান নিল ছত্তীসগঢ় হাই কোর্ট। প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক জীবনকিশোর ধ্রুবের জামিনের আবেদন খারিজ হয়েছে। এই ধরনের অপরাধকে অত্যন্ত গুরুতর বলেছে আদালত। বিচারপতিদের মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা।
২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সিজিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। ২০২৫ সালের সেপ্টেম্বরে গ্রেফতার হন জীবনকিশোর ধ্রুব। তিনি তখন অবসরপ্রাপ্ত। তবে ঘটনার সময় সিজিপিএসসির সচিব ছিলেন। প্রশ্নফাঁসের অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ২০২১ সালের পিএসসি মেনস পরীক্ষার আগেই প্রশ্নপত্র ছেলের হাতে তুলে দিয়েছিলেন জীবনকিশোর।
সিবিআই জানায়, সেই প্রশ্নের চারটি অংশ আগেই অনুশীলন করেছিলেন তাঁর ছেলে। পরে পরীক্ষায় সফল হন তিনি। এরপর অতিরিক্ত জেলাশাসক পদে নিয়োগ পান। সব অভিযোগ অস্বীকার করেছেন জীবনকিশোর ধ্রুব। তাঁর দাবি, সচিব থাকার কারণেই তাঁকে নিশানা করা হচ্ছে। সেই যুক্তিতেই হাই কোর্টে জামিনের আবেদন করেন তিনি। বিচারপতি বিভু দত্ত গুরু মামলার শুনানি করেন। গত ৩১ জুলাই রায় স্থগিত রাখা হয়েছিল। বুধবার রায় ঘোষণা হয়। শেষ পর্যন্ত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।
আদালতের পর্যবেক্ষণ, প্রশ্নফাঁস শুধুই পরীক্ষার অনিয়ম নয়। এর প্রভাব অনেক গভীর। এতে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ অন্ধকারে চলে যায়। বিচারপতিরা বলেন, খুনে ক্ষতিগ্রস্ত হয় একটি পরিবার। কিন্তু প্রশ্নফাঁস সমাজের বহু মানুষের জীবন নষ্ট করে। তাই এই অপরাধ খুনের চেয়েও ভয়ঙ্কর। হাই কোর্ট আরও জানায়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস করা সাধারণ অপরাধ নয়। এমন কাজ বহু তরুণের স্বপ্ন ভেঙে দেয়। কেরিয়ারও ধ্বংস হয়ে যায়। তাই অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগকে হালকাভাবে দেখা যাবে না।
আদালতের মতে, এই ধরনের ঘটনায় কঠোর দৃষ্টিভঙ্গি প্রয়োজন।উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস নিয়েও এখন দেশজুড়ে বিতর্ক চলছে। সেই মামলার তদন্তও করছে সিবিআই। সম্প্রতি ৯৪ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই ইস্যুতে আন্দোলনের চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ডেও প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ চলছে। সেই আবহেই হাই কোর্টের এই পর্যবেক্ষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। সিবিআইয়ের দাবি, তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে। সেগুলি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। পুরো ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তাও দেখা হচ্ছে। তদন্ত এখনও জোরকদমে চলছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের