নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ‘নন্দীগ্রাম গণহত্যা’র ১৮ বছর পূর্তিতে ফের উত্তপ্ত হল রাজ্য রাজনীতি। শহীদ স্মরণে আয়োজিত কর্মসূচির মঞ্চ থেকেই শাসক দল সহ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।
বুধবার সকালে নন্দীগ্রামের সোনাচূড়ায় শহীদ বেদীতে মাল্যদান করে স্মৃতিচারণায় অংশ নেন শুভেন্দু অধিকারী। ২০০৭ সালের এই দিনেই ভাঙাভেড়া ব্রিজের কাছে তৎকালীন সিপিএম বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন সেলিম, ভরত ও বিশ্বজিতের মতো আন্দোলনকারীরা। সেই রক্তে ভেজা মাটিতে দাঁড়িয়েই শুভেন্দু প্রশ্ন তোলেন, 'নন্দীগ্রাম আন্দোলনে সবচেয়ে বেশি লাভবান কে হয়েছেন?' নিজেই তার উত্তর দিয়ে বিরোধী দলনেতার দাবি, 'এই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের আন্দোলনের হাত ধরেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন।' অথচ ক্ষমতায় আসার পর গত পাঁচ বছরে একবারও তিনি নন্দীগ্রামের মাটিতে পা রাখেননি বলেও অভিযোগ করেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অতীত টেনে এনে শুভেন্দু আরও বলেন, 'রাজীব গান্ধী তাকে যুব কংগ্রেসের নেত্রী করেছিলেন। পরে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। রাজীব গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী কারোর সঙ্গেই তিনি বিশ্বাস রাখেননি।' এখানেই থামেননি তিনি। সুর চড়িয়ে বলেন, 'এরা আমাকে গদ্দার বলে, কিন্তু পৃথিবীর সবথেকে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।'
নিজেকে নন্দীগ্রামের আত্মীয় দাবি করে শুভেন্দু বলেন, 'আমি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সবার মুখ্যমন্ত্রী চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হতে পারেননি।' এমনকি নন্দীগ্রামে রামমন্দির তৈরি হলে সেখানেই থাকার ইচ্ছাপ্রকাশও করেন তিনি। নিজেকে নিঃস্বার্থ আন্দোলনকারী হিসেবে তুলে ধরে বলেন, 'শহীদ মিনারে রাত কাটিয়ে আমি কোনও লাভ ঘরে তুলিনি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের