নিজস্ব প্রতিনিধি , দিল্লি - প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ২৬০ জন। এবার সেই দুর্ঘটনার আসল সত্য প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন নিহতদের পরিবার। বিমানের ককপিট ভয়েস রেকর্ডারসহ ব্ল্যাক বক্সের তথ্য সকলের সামনে আনার আর্জি সকলের।
সম্প্রতি আহমেদাবাদে একজোট হয় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার। প্রায় ৩০ টি পরিবার একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রীকে চিঠি লেখার। তাই বিলম্ব না করে এবার চিঠি দিয়েই ফেলল তারা। নিহতদের পরিবারের বেশিরভাগ সদস্য যদিও বলেছেন , জনসাধারণের সামনে সবটা প্রকাশ্যে না আনতে পারলেও বিশেষ করে তাদের যেন দেখানো হয়। এখনও অবধি ধোঁয়াশা কাটছেনা। সেই অভিশপ্ত দিনের কথা মনে করলেও কেঁপে উঠছেন প্রত্যেকে। তাই সব সত্যিটা এবার জানতে চাইছেন ভুক্তভোগীরা।
ওই বিমান দুর্ঘটনায় কেউ মাকে হারিয়েছেন। কোনো মা আবার ছেলেকে হারিয়েছেন। এছাড়াও আত্মীয় স্বজনকে হারিয়ে এখনও অবধি ভারাক্রান্ত সকলে। সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে , আদৌ কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা। কোনও যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের ভুল? তবে এবার দেখার বিষয় প্রধানমন্ত্রীর তরফে পাল্টা কোনো বার্তা আসে কিনা।
দুর্ঘটনায় ২৪ বছর বয়সী ছেলেকে হারানো নীলেশ পুরোহিত বলেন , "আমার বাড়িটা এখন একদম খালি। বিশ্বাস করুন আমরা টাকা চাই না, শুধু জানতে চাই কী হয়েছিল।" দুর্ঘটনায় নিজের মাকে হারানো কিঞ্জল প্যাটেল বলেন , "বিমান সংস্থা নিহতদের জিনিসপত্র শনাক্ত করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে, যেখানে ২৫০০০-এরও বেশি জিনিসের তালিকা রয়েছে। কিন্তু ছবিগুলো অস্পষ্ট। কোনো কিছু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।"
উল্লেখ্য , ২০২৫ সালের ১২ই জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ বিমান আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই মেঘানি নগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর আছড়ে পড়ে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ২৬০ জনের।এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর দেওয়া রিপোর্টে দুর্ঘটনার দায় পাইলটের উপরে চাপানো হয়েছে। যদিও মার্কিন সংস্থা এভিয়েশন সেফটি ফাউন্ডেশনের প্রধান এড পিয়ারশন বলেন, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সম্পর্কে একাধিক গোপন তথ্য তাদের হাতে এসেছে। যেখানে স্পষ্ট যে ওই বিমানটিতে আগে থেকেই অনেক সমস্যা ছিল।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের