নিজস্ব প্রতিনিধি , হুগলি - সিঙ্গুরে নার্সের মৃত্যু রহস্যে ময়নাতদন্তে মিলল বড় সূত্র। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, দিপালীর মৃত্যু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ উঠলেও মৃতার শরীরে আঘাতের কোনও চিহ্ন মেলেনি।
সূত্রের খবর, কাজে যোগ দেওয়ার মাত্র ৩ দিনের মাথায় নার্স দিপালী জানার ঝুলন্ত দেহ উদ্ধার হয় সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমের চতুর্থ তলা থেকে। বেঙ্গালুরু থেকে নার্সিং পাশ করে সে সিঙ্গুরের নার্সিং হোমে যোগদান করে। কিন্তু হঠাৎই তার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিবার শুরু থেকেই খুনের অভিযোগ তোলে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস নার্সিংহোমের মালিক ও দিপালীর প্রেমিক রাধাগোবিন্দকে গ্রেফতার করে।
পরিবারের দাবি মেনেই কল্যানী এইমসে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৪ জন ফরেনসিক বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ময়নাতদন্ত হয়। সঙ্গে গোটা প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফিও করা হয়েছিল। মঙ্গলবার সেই ময়নাতদন্তের রির্পোট সামনে আসে। যেখানে মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে, গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার কারণে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে দিপালীর। পাশাপাশি, শরীরে আঘাত বা শারীরিক নির্যাতনের কোন চিহ্নও পাওয়া যায়নি।
ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিক রাধাগোবিন্দর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরেই দীপালীর এই আত্মহত্যার ঘটনা। জানা যায়, ঘটনার দুদিন আগে দীপালি তার প্রেমিক রাধাগোবিন্দের সঙ্গে একটি হোটেলে রাত্রি যাপন করে। সেখানে দীপালি তাকে বিয়ের জন্য চাপ দিলে তার প্রেমিক বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যায়। সেই থেকেই দীপালীর মানসিক চাপ ও অশান্তি বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের।
বর্তমানে সিঙ্গুর থানার পুলিশ দীপালীর প্রেমিকের মোবাইল ফোন খুঁজে বের করার চেষ্টা করছে। তদন্তকারী দলের অনুমান, ওই ফোন হাতে এলে আত্মহত্যার পেছনে আসল কারণ আরও পরিষ্কার হবে বলে।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের