নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২৬ এর নির্বাচনের আগে শাসক দলের পর এবার বিজেপির মহিলা মোর্চার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ব্যারাকপুর সাংগঠনিক জেলা থেকে রাজ্য পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই কোন্দল। এর মধ্যেই নৈহাটির তৃণমূল বিধায়ক সনত দের মুখে ‘ট্যাটু বিতর্ক’ ঘিরে আরও উস্কে উঠেছে রাজনৈতিক তাপমাত্রা।
বহুদিন ধরেই রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার মধ্যে মতবিরোধ চলছিল। এবার তা প্রকাশ্যে এল জেলা সম্পাদিকা তনু খাস্তগীরের সঙ্গে তীব্র বাক-বিতণ্ডায়। তনুর অভিযোগ, 'ফাল্গুনী পাত্র দলের সমস্ত মহিলাদের ওপর অত্যাচার চালায়। ওর মন মতন কাজ করতে না পারলেই তাদের ওপর অত্যাচার চালায়। দলের মেয়েদের ওর ব্যবসা চালায় ফাল্গুনী পাত্র। আমাকেও স্ক নেতার কাছে নিয়ে গেছিল ব্যবসার জন্য কিন্তু পারেনি। যেহেতু আমি অন্যায়ের প্রতিবাদ করেছি তাই আমার ওপর এই ধরনের অত্যাচার করছে। আজ নাকি ২৯ বছর ধরে সে বিজেপিতে আছে কিন্তু এখনও বিধায়ক হতে পারলো না।'
তনুর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বিষয়টি আরও জটিল আকার ধারণ করে যখন তৃণমূলের নৈহাটি বিধায়ক সনত দে ট্যাটু পার্টি বলে মন্তব্য করেন। ফাল্গুনী পাত্রকে নিশানা করে তিনি বলেন, 'বিজেপির অন্তর্দ্বন্দ্ব নতুন কিছু না। আর এখন তো নতুন করে ওদের ট্যাটু প্রতিযোগিতা চলে। মেয়েদের শরীরের কোন অংশে কার কতো ট্যাটু থাকবে। ফাল্গুনী পাত্র তার শুভাকাঙ্খীদের যাচাই করে কার শরীরে কতো ট্যাটু আছে সেটা দিয়ে।'
ফাল্গুনী পাত্রের বিরুদ্ধে আরও অভিযোগ উঠে, তিনি নাকি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, দলে যোগদান করার জন্য। যদিও এই নিয়ে তৃণমূল নেতার বক্তব্য, ' শুনেছিলাম কোনো এক সময় তিনি নাকি তৃণমূলে যোগদান করার চেষ্টা করছে। তৃণমূলে কেউ যোগদান করতেই পারে সেটা কারোর ব্যক্তিগত বিষয়। কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে তবে রাজনৈতিক ভাবে কারোর সঙ্গে যোগাযোগ না রাখাই উচিত।'
ফাল্গুনী পাত্রের বিরুদ্ধে আসা সমস্ত অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেত্রী নিজে। তার বক্তব্য, ' যে বিষয়টি হয়েছে সেটা গোষ্ঠীকোন্দল নয়। উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি তারা সবটাই খতিয়ে দেখছে। যে যা অভিযোগ আনছে সবটাই প্রমাণ সাপেক্ষ। প্রমাণ ছাড়া তো মুখে যা কিছু একটা বলে দিলেই হয়ে যায় না। সবটা প্রমাণ করুক।'
ট্যাটু পার্টি বিতর্কের পাল্টা জবাবে নেত্রী বলেন, ' তৃণমূলের দলের কোনো ছেলে বা মেয়েদের হাতে শরীরে ট্যাটু নেই আমাকে দেখাক আমি মেনে নেবো। লাইসেন্স দিয়ে মদ বিক্রি হচ্ছে সেটা আটকাতে পারছে না। আর ট্যাটু তো খারাপ কিছু না। আগে নিজের দলকে দেখতে বলুন তারপর আমাকে বলতে আসবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের