68d505e178517_WhatsApp Image 2025-09-25 at 2.17.42 PM
সেপ্টেম্বর ২৫, ২০২৫ দুপুর ০৪:৩৭ IST

প্রকাশ্য দিবালোকে খুন চাঁচলের গঙ্গাদেবী গ্রামে , গ্রেফতার অভিযুক্ত যুবক

নিজস্ব প্রতিনিধি , মালদহ - চাঞ্চল্যকর খুনের ঘটনায় থমথমে চাঁচল মহকুমার মালতিপুর পঞ্চায়েতের গঙ্গাদেবী গ্রাম। বুধবার বিকেলে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। ইতিমধ্যেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে ধৃতকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

সূত্রের খবর , মৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক ওরফে রাজু। বয়স ৪০। তিনি রতুয়া থানার অন্তর্গত সামসি পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বাসিন্দা। বুধবার বিকেল তিনটে নাগাদ মাখনার জমি থেকে মাখনা আনতে যান আব্দুর রাজ্জাক। প্রায় ঘণ্টাখানেক পর পরিবারের কাছে খবর আসে , কে বা কারা তাকে ছুরি বা হাঁসুয়ার কোপে হত্যা করেছে।

এরপর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসী সহ আত্মীয় - পরিজনেরা। ঘটনাস্থলে উপস্থিত হন সামসি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রামচন্দ্র সাহা। সামসি হাসপাতালে মৃতদেহ আনা হওয়ায় ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করতে হবে বলে জানান তিনি।

চাষের জমি থেকে উদ্ধার মৃতদেহ 

এরপর পুলিশ অভিযান চালিয়ে এই খুনের ঘটনায় সেলিম আক্তার নামে এক যুবককে গ্রেফতার করে। সেলিম গঙ্গাদেবী গ্রামেরই বাসিন্দা। পেশায় একজন পরিযায়ী শ্রমিক। তিনদিন আগে সে বাড়ি ফিরেছে। স্থানীয়রা দাবি করেন , এদিন ঘটনার সময় সেলিম মাঠে ঘাস কাটছিল। সেখানেই কোনও বিষয় নিয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে বচসা বাধে। তারপরেই সেলিম হাঁসুয়া দিয়ে রাজ্জাককে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে বলে অভিযোগ।

মৃত আব্দুর রাজ্জাকের বাবা মুহাম্মদ মঈনুদ্দিন জানান , ''ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় রাজ্জাককে পরে থাকতে দেখি। এরপর ওকে উদ্ধার করে সামসি হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। আমি আমার ছেলের মৃত্যুর জন্য দোষীর কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানাচ্ছি।''

মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী লুৎফা বিবি জানান , ''আমাদের তিনটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। রাজ্জাক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। এবার আমাদের সংসার চলবে কিভাবে। আমি আমার স্বামীর খুনির শাস্তি চাই।''

আরও পড়ুন

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ , তদন্তে পুলিশ
জুলাই ২৯, ২০২৬

আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ

দুর্নীতির প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেবো , জেলা পরিষদের অডিট ঘিরে বিস্ফোরক কাজল শেখ
জুলাই ২৯, ২০২৬

ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ

আবাসের ঘরের নামে লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ , প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
জুলাই ২৯, ২০২৬

ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়

রোজ ফ্রিতে মাংস দেয়না , মনের রাগে মুরগির দোকানে তাণ্ডব রাক্ষস তৃণমূল নেতার
জুলাই ২৯, ২০২৬

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ

নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন মহিলাকে মাসের পর ধরে গণধর্ষণ , গ্রেফতার কেন্দ্রের মালিক
জুলাই ২৯, ২০২৬

অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক

বীরভূমে টাকার পাহাড় , কেষ্ট ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে পুলিশের ম্যারাথন তল্লাশি
জুলাই ২৯, ২০২৬

টাকা গুনতে আনা হয়েছে মেশিন

পুকুর ভরাট থেকে জমি বদল , মহেশতলার প্রকল্প ঘিরে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জুলাই ২৮, ২০২৬

মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির

তৃণমূলের তৈরি কোটি টাকার কঠিন বর্জ্য প্রকল্প অচল, আবর্জনায় ঢেকেছে এলাকা
জুলাই ২৮, ২০২৬

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল

মালতিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জোড়া জমি দখলের অভিযোগ , তদন্তে পুলিশ
জুলাই ২৮, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক

খোদ হাসপাতালে চলছে জালিয়াতদের রাজত্ব , মহিলাদের সতর্ক থাকার আবেদন সুপারের
জুলাই ২৮, ২০২৬

আউটডোরে সাহায্যের নামে প্রতারণা

গঙ্গাভাঙনের আতঙ্ক পেরিয়ে NEET এ বড় জয় , সর্বভারতীয় র‍্যাঙ্কে চমক সুমার
জুলাই ২৮, ২০২৬

অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার

প্রবল জলস্তরে উত্তাল দীঘা , গার্ডওয়াল টপকে শহরে ঢুকল সমুদ্রের জল
জুলাই ২৮, ২০২৬

পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং

ডাকাত ডিলারের কাছে রেশন তুলতে যাবো না , বিডিও অফিসের সামনে তুলকালাম বাঁধালেন শান্তিপুরবাসী
জুলাই ২৮, ২০২৬

পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান , বহিরগাছি পুরনো বাজার রেলগেটে তৈরি হচ্ছে সাবওয়ে
জুলাই ২৮, ২০২৬

রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়

তৃণমূল থাকতে সাপের ৫ পা দেখেছিলেন! বিজেপি আসতেই পঞ্চায়েত প্রধানকে জুতোর মালা পরালো স্থানীয়রা
জুলাই ২৮, ২০২৬

বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের