নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ক্রিকেট বিশ্বের শোকের ছায়া। প্রয়াত ভারতীয় ক্রিকেট বোর্ড ও পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ সিংহ বিন্দ্রা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিন্দ্রার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। রবিবার নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিন্দ্রা।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। ১৯৭৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পঞ্জাব ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন বিন্দ্রা। পঞ্জাব ক্রিকেটের উন্নতির অন্যতম প্রধান কান্ডারী ছিলেন তিনি। মোহালি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়েছিল তাঁর আমলেই। ২০১৫ সালে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আইএস বিন্দ্রা স্টেডিয়াম রাখা হয়।
১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বিন্দ্রা। ঘরোয়া ক্রিকেটের দিকে অনেকটাই সচেতন ছিলেন। সর্বদা উন্নতির কথা ভাবতেন। ভারতীয় ক্রিকেটের উন্নতিতেও বিরাট ভূমিকা নিয়েছিলেন বিন্দ্রা।
জয় শাহ তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন , "প্রাক্তন বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক স্তম্ভ আইএস বিন্দ্রার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আশা করছি, ওঁর দেখানো পথে ভবিষ্যৎ প্রজন্ম হাঁটবে।"
জাতীয় দলের টুপি কোনো ফেলনা জিনিস নয় যে তা বিনামূল্যে সবার হাতে তুলে দেওয়া হবে
অন্যদিকে শক্তি বাড়িয়ে হার্দিক পান্ডিয়ার ব্রিগেডে যোগ দিলেন বিধ্বংসী অলরাউন্ডার
ব্যাটিং বিপর্যয়ের মধ্যে থাকা হলুদ বাহিনীর কাছে তাদের সর্বোচ্চ রান সংগ্রাহককে হারানো যে আকাশ ভেঙে পড়ার মতো খবর, তা বলাই বাহুল্য
আধুনিক ফুটবলের এই বিস্ময় বালক যেভাবে বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নিচ্ছেন, তাতে মুগ্ধ গোটা ক্রীড়াবিশ্ব
গেইলের মতো মেগাস্টারের অন্তর্ভুক্তি ইউরোপীয় ক্রিকেটে যে এক নতুন উন্মাদনা তৈরি করবে, তা বলাই বাহুল্য
ভারত ও আফগানিস্তানের এই লড়াইয়ে তাই চেনা মুখদের বদলে ঘরোয়া ক্রিকেটের একঝাঁক নতুন প্রতিভাকে মাঠে দেখার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে
এই নতুন টানেই এবার খুব দ্রুত ভারত সফরে আসতে পারেন সার্বিয়ান কিংবদন্তি
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন
বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা
প্রশাসনের ভূমিকা নিয়ে স্বভাবতই সরব হয়েছে ঘাসফুল শিবির
পুলিশের সামনেই চলে বেধড়ক মারধর
থানায় অভিযোগ দায়ের বিজেপির