নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পরিত্যাক্ত কোয়াটার থেকে উদ্ধার মানব দেহের অঙ্গ। ঘটনাটি ঘটে ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ভাজনঘাটে। শুক্রবার স্থানীয় কিছু কৃষক গোরু চরাতে গিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন ওই দেহাংশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর , শুক্রবার দুপুরে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ভাজনঘাটে , এক পরিত্যক্ত কোয়াটার থেকে উদ্ধার হয় মানব দেহের অঙ্গ। প্রতিদিনের মতো কয়েকজন গ্রামবাসী গোরু চরাতে ওই ফার্মের ভিতরে যান। তখনই তারা শৌচালয়ের দিক থেকে বিকট গন্ধ পান। সন্দেহ হওয়ায় সেখানে গিয়ে তারা দেখেন , একটি দড়িতে ঝুলছে এক ব্যক্তি বা মহিলার দেহাবশেষ। তৎক্ষণাৎ এলাকাবাসীরা খবর দেন কৃষ্ণগঞ্জ থানায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , খবর দেওয়ার পর পুলিশকে ঘটনাস্থলে যেতে বলা হলেও , দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। এমনকি ওই মানব দেহাবশেষটি উদ্ধার করেনি। সীমান্তবর্তী এলাকায় এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এটি আত্মহত্যা , নাকি এর পেছনে রয়েছে কোনও অপরাধমূলক কর্মকাণ্ড , তা নিয়েও উঠছে প্রশ্ন।
স্থানীয় জেলা সম্পাদক অমিত প্রামানিক এপ্রসঙ্গে জানান , ''এই কোয়াটারটি ২ টি ভাগে রয়েছে। একটিতে সোলার প্যানেল রয়েছে যেখানে একাধিক কর্মচারী কাজ করেন। বাকি অংশটুকু পরিত্যাক্ত অবস্থায় পরে রয়েছে। সেখান থেকেই মানুষের দেহাংশটি উদ্ধার হয়। প্রশাসনের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। জায়গাটি জঙ্গলে ভোরে রয়েছে বহু দিন ধরে। প্রশাসন পরিষ্কারের জন্য কোনও পদক্ষেপ নেয়নি।''
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের