নিজস্ব প্রতিনিধি , সেপাহিজেলা - মুসলিম পরিচয় আড়াল করে পরপর দুটি বিয়ে। অবশেষে ধরা পড়লেন রাউথখলার বাসিন্দা জামাল হোসেন। প্রথম স্ত্রীর অভিযোগ সামনে আসতেই চাপা উত্তেজনা ছড়ায় মেলাঘর থানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিশালঘর বাইপাসে ' কামরূপ কামাখ্যা ' হোটেলটি পরিচালনা করতেন জামাল। বহু বছর আগে হিন্দু পরিচয় দিয়ে সোমা দেবনাথকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। পরে সম্পর্কের অবনতি হলে ওই হোটেলে রান্নার কাজে নিযুক্ত বুল্টি নম: এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। এলাকাবাসীর কথায়, তাঁরও স্বামী, ছেলে, বিবাহিত মেয়ে রয়েছে।

সম্প্রতি স্বামীর অবস্থান সম্পর্কে খবর পান সোমা। সোমবার ভোরে স্থানীয় মানুষের সহযোগিতায় পলাশ সরকারের বাড়ি থেকে দুজনকে আটক করা হয়। মুহূর্তেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরে পঞ্চায়েত প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা হাজির হন। খবর পেয়ে মেলাঘর থানার পুলিশবাহিনী অভিযুক্ত যুগলকে হেফাজতে নেয়। ঘটনায় সোমা দেবনাথ বলেন,' অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি, উত্তর মেলেনি। দুই মেয়েকে নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছি, আমাদের ওপর হওয়া অন্যায়ের ন্যায্য ক্ষতিপূরন চাই'।
স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান,' ভোর থেকে উত্তেজনা তৈরি হয়েছিল, পুলিশ তৎপর থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে'। পরিচয় গোপনের অভিযোগ, ধর্ম পরিবর্তনের নথি, উভয়ের বয়ান - সবই খতিয়ে দেখছে মেলাঘর থানার তদন্তকারী আধিকারিকেরা। আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দুজনই আইনি নজরদারিতে থাকবেন বলে সূত্রের খবর।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের