নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ যেন পিছু ছাড়ছে না। ফের একবার সামনে এল হৃদয়বিদারক ঘটনা। পরিবারের সদস্যদের নামে হেয়ারিং নোটিশ আসার আতঙ্কেই অসুস্থ হয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধ। হিঙ্গলগঞ্জে SIR প্রক্রিয়া ঘিরে এই মৃত্যুর অভিযোগ নতুন করে প্রশ্ন তুলে দিল গোটা ব্যবস্থার মানবিক দিক নিয়ে।
মৃত ব্যক্তির নাম আজগর বিশ্বাস বয়স ৭১ বছর। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১২১ নম্বর বুথ এলাকার বাসিন্দা। জানা যায় , সম্প্রতি SIR হেয়ারিংয়ের নোটিশ আসে আজগর বিশ্বাসের স্ত্রী, পুত্রসহ পরিবারের মোট তিনজনের নামে। যদিও আজগরের নিজের নামে কোনও নোটিশ আসেনি। তবে পরিবারের সদস্যদের নামে আসা SIR নোটিশ নিয়ে প্রবলভাবে মানসিক চাপে ভুগছিলেন তিনি। নোটিশ আসার পর থেকেই তিনি রীতিমতো উদ্বিগ্ন ও চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।
এই চিন্তাতেই রবিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন তাকে সামলানোর চেষ্টা করলেও, ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বৃদ্ধের ছেলে আবু বক্কর বিশ্বাস জানান, ' আমাদের পরিবারের বাবা বাদে বাকি সকলের নামে SIR শুনানির নোটিশ এসেছে। আর এই নোটিশ আসার পর থেকেই চিন্তায় ভুগছিল বাবা। বারবার খালি বলতো আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিলে কি হবে? আর এই চিন্তা থেকেই হার্টফেল হয়ে মারা গেছে।'
খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দেন। বিধায়ক দেবেশ মণ্ডল জানান, ' দলের পক্ষ থেকে পরিবারকে সবরকম ভাবে সাহায্য করা হবে। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আছেন পরিবারের পাশে। কমিশন সম্পূর্ণ ভাবে দায়ী এই মৃত্যুর জন্য। তবে আমরা সবরকম ভাবে এনাদের সাহায্য করবো।'
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের