নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মিষ্টিপ্রিয় বাঙালিদের কাছে গাজরের হালুয়া ভীষণই প্রিয়। দোকান থেকে মিষ্টি আনার যুগে সেইভাবে বাড়িতে বানানোহয় না। তবে বাড়িতে মিষ্টি বানালে রসগোল্লা আর গাজরের হালুয়া বানানো হয়। তবে নন্সটিকে নয় এবার গাজরের হালুয়া বানিয়ে নিতে পারেন প্রেসার কুকারে।
উপকরণ -
গাজর - ১ কেজি
ঘি - ৫-৬ টেবিল চামচ
দুধ - আধ লিটার
চিনি - ১ কাপ
কেশর- ১ চিমটে
খোয়া ক্ষীর - ৪-৫ টেবিল চামচ
এলাচ গুড়ো - আধ চা চামচ
কাজু বাদাম পেস্তাকুচি ২-৩ টেবিল চামচ
রন্ধন প্রণালী -
গাজর বড় বড় টুকরো করে কেটে নিন। এ বার প্রেশার কুকারে সামান্য ঘি গরম করে গাজরের টুকরোগুলি দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। দুধ দিয়ে কুকার বন্ধ করে দিন। একটি হুইসিল হলেই গ্যাস বন্ধ করে দিন। ভাপ বার করে কুকারের ঢাকা খুলে আবার গ্যাসের আঁচ জ্বালিয়ে দিন। এ বার হাতা দিয়ে খুব ভাল করে গাজরগুলি চটকে দিন। মিনিট দুয়েক পরে চিনি দিয়ে আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করুন। এর পর দুধে ভিজিয়ে রাখা কেশর, ঘি, খোয়া ক্ষীর, এলাচ গুঁড়ো আর কাজু-বাদাম-পেস্তাকুচি দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি শুকনো শুকনো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের